“কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ বানাচ্ছিলেন সুশান্ত, আইডিয়া চুরির ভয় পেতেন”, অজানা তথ্য জানালেন ডেনমার্কের বন্ধু আরিয়ান রোমাল

সুশান্ত সিং রাজপুতের(Sushant Singh Rajput) মৃত্যু পর কেটে গিয়েছে ৮৯ দিন। কিন্তু এখনো তাঁর অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্ত ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে থাকছে কারণ নিত্যনতুন উঠে আসছে চমকপ্রদ তথ্য। রিয়া চক্রবর্তী(Rhea Chakraborty) ও তার ভাইয়ের মাদক যোগের গ্রেফতার হোক কিংবা সুশান্তের জীবনের অজানা দিক, সবকিছুই সাধারণ মানুষের মনে তোলপাড় ফেলেছে। এবার ডেনমার্ক নিবাসী সুশান্তের বন্ধু সঙ্গীতজ্ঞ আরিয়ান রোমাল(Arian Romal) যা বললেন তা রীতিমতো শোরগোল ফেলে দেওয়ার মত।

সম্প্রতি রিপাবলিক টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান জানান, তিনি সুশান্তের সঙ্গে বহুদিন ধরেই পরিচিত। গতবছর শেষবারের মতো তার সঙ্গে অভিনেতার দেখা হয়েছিল। যেভাবে সুশান্তের চরিত্র নিয়ে কাটাছেড়া করা হচ্ছে এবং তাকে মাদকাসক্ত প্রমাণ করার চেষ্টা চলছে তা ভুল। তিনি যে সুশান্তকে দেখেছেন সেই সুশান্তের সঙ্গে বর্তমানে সুশান্তকে যেভাবে তুলে ধরা হচ্ছে তার কোন মিল নেই। সুশান্ত এতটাই প্রতিভাবান ছিল যে সে কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) নিয়ে একটি অ্যাপ বানাচ্ছিল। যে অ্যাপ ভারতীয়দের তথা বিশ্ববাসীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই সুশান্তকে নিয়ে তিনি কোনরকম বাজে কথা শুনতে একেবারেই রাজি নন। তিনি সুশান্তকে খুব কাছ থেকে দীর্ঘদিন ধরে দেখেছেন তাই তার মতে সুশান্ত এমন কোন কাজ করবেন না যাতে নিজের ভাবমূর্তি নষ্ট হয়।

স্বাভাবিকভাবেই আরিয়ানের এই বক্তব্য সংবাদমাধ্যমে চলে আসার পরেই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিষোদগার করতে শুরু করে দিয়েছেন সুশান্ত অনুরাগীরা। তাদের শুরু থেকেই দাবি ছিল, রিয়া সুকৌশলে নিজের জনসংযোগ টিমকে দিয়ে নিজেকে ভিকটিম সাজিয়ে সুশান্তকে মাদকাসক্ত ও মানসিক রোগ গ্রস্ত এক ব্যক্তিতে পরিণত করার চেষ্টা করছিলেন। আরিয়ানের বক্তব্য তাদের দাবিকে আরো জোরালো করে তুলল।

আরও অন্যান্য খবর