লুকসেট সম্পন্ন, চলছে জোর প্রস্তুতি! ছোটপর্দায় সুস্মিতা দে-র প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা! কোন চ্যানেলে আসছে তাঁর নতুন ধারাবাহিক? বিপরীতে নায়ক হচ্ছেন জনপ্রিয় অভিনেতা?

ছোটপর্দা থেকে খুব বেশি দিন দূরে থাকবেন না অভিনেত্রী সুস্মিতা দে, এমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে। সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকেই একটি নতুন ধারাবাহিকের প্রস্তুতি শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, অভিনেতা আদৃত রায়ের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে সুস্মিতাকে। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। সেই সময় নিজেই জানিয়েছিলেন, তিনি কিছুটা সময় নিতে চান এবং তাড়াহুড়ো করে নতুন কোনও কাজ শুরু করতে চান না বলেই ওই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান।

তবে এখন নতুন করে তাঁর টেলিভিশনে ফেরার জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, দুটি প্রযোজনা সংস্থা নতুন ধারাবাহিকের পরিকল্পনা করছে এবং তার মধ্যেই কোনও একটিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে সুস্মিতাকে। এমনকী, তাঁর লুকসেটও হয়ে গিয়েছে বলে খবর, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, যে ধারাবাহিকে তাঁর অভিনয়ের কথা ছিল, সেখানে ইতিমধ্যেই নতুন মুখ অনুষ্কার নাম সামনে এসেছে। এর পর থেকেই প্রশ্ন উঠছে, কেন সেই প্রোজেক্ট থেকে সরে গেলেন সুস্মিতা। ইন্ডাস্ট্রির ভিতরের কথায় জানা যাচ্ছে, গল্প এবং লুক নিয়ে নির্মাতাদের সঙ্গে কিছু মতবিরোধ হওয়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি অভিনেত্রী।

আরও পড়ুনঃ একসঙ্গে ১০ প্রতিযোগী, বদলে যাচ্ছে সময়ও! রচনা বিদায় নিয়েই, ‘দিদি নাম্বার ওয়ান’-এ বড় বদল, উল্টে যাচ্ছে পরিচিত শোয়ের ধরন, আর কী চমক অপেক্ষা করছে?

এদিকে, সাম্প্রতিক সময়ে ওয়েব সিরিজ ‘কুহেলি’-তে অভিনয় করেছেন সুস্মিতা। পাশাপাশি মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে। সহ-অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নানা জল্পনা চলছে, যদিও এই বিষয়ে দু’জনেই চুপ। সব মিলিয়ে, ব্যক্তিগত ও পেশাগত জীবনে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতেই এখন মন দিয়েছেন অভিনেত্রী।

Tithi Chakraborty

আরও পড়ুন

আরও অন্যান্য খবর