‘সব শুকিয়ে গেছে’, ৫৩ বছর বয়সে ফের বিয়ে, নতুন বউয়ের হুকুম রাখতে এ কী বললেন কাঞ্চন!

বিতর্ক ট্রোলিং এর মাঝে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। বিবাহিত জীবন উপভোগ করছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তারা। তাদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিয়ে হওয়ার পর থেকে যেন আরও বেশি করে সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। নানা ধরনের আপডেট শেয়ার করছেন তিনি।

দেড় বছরের আইনি লড়াইয়ের পর ১০ জানুয়ারি ডিভোর্স ফাইনাল হয় পিঙ্কি আর কাঞ্চনের। ৫৬ লাখ টাকা ও দশ বছরের ছেলে ওশকে দেন তৃণমূলের বিধায়ক । পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। ১ মাস ৩ দিন পর করে নেন তৃতীয় বিয়ে। হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে ফুলের তোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি কিনে রেখেছিলেন। এই সারপ্রাইজ পেয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন শ্রীময়ী। এই দম্পতি রেজিস্ট্রি সেরেছেন প্রেমদিবসে। এবার বিয়ে করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ।২ মার্চ সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন এবং শ্রীময়ী।

এই দম্পতির বিয়ের পর সাক্ষাৎকারে বারবার উঠে আসছে তাদের সাংসারিক জীবন। ‌কেমন কাটছে ? কি করছেন দুজনে? সবেতেই বেশ কৌতূহল মানুষের। কটাক্ষ ট্রোলিং-এর মাঝে তাদের ছবি ভিডিও দেখতে পছন্দ করছে নেট নাগরিকরা। তার নতুন সংসারের খুঁটিনাটি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন শ্রীময়ী চট্টরাজ। তিনি জানিয়েছেন কাঞ্চন তাকে কোন সংসারের কাজ করতেই দেন না। এমনকি রান্না পর্যন্ত তাকে করতে হয় না।

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “বিবাহ পর্বটা সবে মিটেছে। এখনও কিছুই গোছানো হয়নি। তবুও একটু দম নিতে শুরু করেছি যেন”। সাক্ষাৎকারের মাঝেই তাঁকে বলতে শোনা যায়, “একি! এগুলো এখনও এখানে পড়ে? বিয়ের কদিন একটু বেশি মেকআপ করেছি তো তাই ওকে (কাঞ্চন মল্লিক) বলেছিলাম তুলিগুলো ধুয়ে তুলে রাখতে। দেখো সেই পড়েই আছে”। বউয়ের অভিযোগ শুনে অভিনেতা বলেন, “এগুলো ধোয়ার কাজ আমার ছিল। তুলে রাখারও। শুকিয়ে গেছে, যাই রেখে আসি”।

তাহলে কি সংসারের দায় ভার কাঞ্চনের কাঁধেই। সব কাজ একা হাতে করেন বিধায়ক। ঘর বাইরে সবটা পটু হাতে সামলাচ্ছেন কাঞ্চন মল্লিক। বউয়ের এমন অভিযোগ তাতেই ছুটে কাজ করতে চলে যাচ্ছেন অভিনেতা। ‌ বউয়ের কথা উঠবস করছেন কাঞ্চন।এ কথা শুনে খানিক রেগে যান শ্রীময়ী।‌ এ কথায় আপত্তি জানিয়ে তিনি বলেন ‘যেটা করার মতো কাজ সেটাই করতে বলি।’

RELATED Articles