আজ থেকে ঠিক তিনটি রবিবার আগে পৃথিবী ছেড়ে তারার দেশে পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর অস্বাভাবিক মৃত্যুর পর বলিউডে চলছে প্রচুর জলঘোলা। স্বজনপোষণের অভিযোগে জর্জরিত বলিউডের রথী মহারথীরা। এর মাঝেই তাঁর শেষ অভিনীত ছবি দিল বেচারার ট্রেলার ও টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে। আগামী ২৪শে জুলাই ডিজনি হটস্টারে সকলের জন্য বিনামূল্যে স্ট্রিমিং করা হবে দিল বেচারা। ট্রেলার ও টাইটেল ট্র্যাকেই যে ভাবে সাড়া পড়েছে তাতে সিনেমাটি যে সকলেই দেখবেন একথা বলার অপেক্ষা রাখে না।
https://www.facebook.com/swasmukherjee13/videos/598426237752858/
এর মধ্যে কিছুক্ষণ আগে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় দিল বেচারা একটি বিহাইন্ড দ্যা সীন ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা পোস্ট করতেই শুরু হয়েছে বন্যার মত শেয়ার। লাইকও পড়ছে হুড়মুড়িয়ে। স্বস্তিকা এই ছবিতে নায়িকা কিজি বাসুর মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এই ভিডিওটি দেখা গেল একটি হিন্দি রেট্রো গানে সুশান্ত এবং স্বস্তিকা নাচের তালে পা মেলাচ্ছেন। সুশান্তের নিখুঁত নাচের স্টেপ এবং এক্সপ্রেশন সহ সদাহাস্যময় মুখটা আবার চোখের কোণ ভিজিয়ে দিল অনুরাগীদের।
ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, “ও প্রথমে কিজির সঙ্গে নাচ করল, তারপরে আমার সঙ্গে নাচল। আমি সুশান্তকে এভাবেই মনে রাখব। মজা করতে ভালবাসে, হাসিখুশি এবং সারল্যে ভরা। এখন তুমি তারার সঙ্গে নাচো, ভালোবাসা রইল।” এই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না অনেকেই। কমেন্টের পর কমেন্ট পড়ছে পোস্টে। কিন্তু যাঁর জন্য এত আয়োজন সে ছাড়া তো এসব বৃথা!






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার