“সবাই সেক্স আর সাহসকে গুলিয়ে ফেলে”, চরিত্রহীন ৩-এ নিজের চরিত্র নিয়ে সাফ জবাব স্বস্তিকার

চল্লিশটা বসন্ত কেটে গেলেও এখনও তিনি টলিউডের হট সেশসেশন। চিরকালই ঠোঁটকাটা স্বস্তিকা, একথা কারোরই অজানা নয়। নিজের দিকে আসা কোনও খারাপ মন্তব্যের হোক বা কোনও অন্যায়ের, সবসময়ই বেশ শান্ত গলায় প্রতিবাদ করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই তাকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। তার শেয়ার করা কোনও পোস্টে যদি কেউ খারাপ মন্তব্য করেন বা যদি কেউ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তার জবাবও বেশ কড়া ভাষাতেই দেন তিনি। এছাড়াও, নারীশক্তি নিয়ে অনেক রকম মত পেশ করতেও দেখা গেছে তাকে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল বহু চর্চিত ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এর ট্রেলার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ওয়েব সিরিজে দেখা মিলবে স্বস্তিকার। ট্রেলারে তাঁর উপস্থিতি এখন থেকেই বেশ সাড়া ফেলে দিয়েছে। আরও একবার বোল্ড অবতারে পুরুষদের রাতের ঘুম কাড়তে পর্দায় আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

ওয়েব সিরিজে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “সত্যিই খুব কঠিন ছিল জার্নিটা। একটা চরিত্রে এত রঙ, এত স্তর, এটাই সবচেয়ে ভালো লেগেছে। আসলে মানুষ এখনও সাহস আর সেক্সকে গুলিয়ে ফেলেন। একটা চুমুর দৃশ্যতে অভিনয় করলেই ভাবেন সাংঘাতিক সাহসী”।

এর আগেও এই ওয়েব সিরিজের ট্রেলারের হাত ধরেই বিতর্কে জড়ান অভিনেত্রী। এই ওয়েব সিরিজের ট্রেলার পোস্ট করে তিনি লেখেন যে, “ভালোবাসা মানুকে পাগল করে দেয়, কিন্তু কিছু বুদ্ধিমানের তা বোধগম্য হবে না, তারা এই সিনটাকে শুধুমাত্র বেড সিনই বলবেন”। তার এই মন্তব্যই ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়াতে। তার এই পোস্টের বিরুদ্ধে অনেকে কমেন্ট করেছিলেন যে, স্বস্তিকা নাকি ভালবাসার আসল অর্থই বোঝেন না। অনেকের মতে আবার, যে এই ওয়েব সিরিজটি বানিয়েছেন, তার আরও একটু পড়াশোনা করার দরকার ছিল। অনেকের মনে আবার এই প্রশ্নও উঁকি দিচ্ছে যে, এই ধরণের অন্তরঙ্গ মুহূর্তে অভিনয় করে স্বস্তিকার মনে কী পাপবোধ কাজ করে? নাহলে, এরকম ধরণের মন্তব্য করার কি কারণ? তবে অনেকেরই আবার এই ট্রেলার পছন্দ হয়েছে। অনেক প্রশংসাও কুড়িয়েছে ট্রেলারটি।

প্রসঙ্গত, ‘চরিত্রহীন ৩’-এর ট্রেলারে একটি বেড সিন দেখানো হয়েছে, এই নিয়েই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ২৪শে ডিসেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজে স্বস্তিকা ছাড়াও অভিনয় করেছেন সৌরভ দাস, নয়না গাঙ্গুলি, মুমতাজ সরকার, ও আরও অনেকে। ওয়েব সিরিজটির পরিচালক হলেন দেবালয় ভট্টাচার্য।

RELATED Articles