জি বাংলায় এসব হচ্ছেটা কি? ‘দিদি নম্বর ওয়ান’ ছেড়ে এবার ‘রান্নাঘর’-এর সঞ্চালনায় স্বস্তিকা মুখোপাধ্যায়?

জি বাংলায় সাম্প্রতিক সময়ে একাধিক পরিবর্তন দর্শকদের নজর কেড়েছে। শুধু অনুষ্ঠান সম্প্রচারের সময়েই নয়, জনপ্রিয় শোগুলির সঞ্চালনাতেও এসেছে বড় বদল। ‘দিদি নম্বর ওয়ান’-এর দায়িত্ব এখন সামলাচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অন্যদিকে ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর সঞ্চালনায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দেখা যাচ্ছে বিশ্বনাথ বসুকে।

এই পরিবর্তন নিয়ে শুরুতে দর্শকদের মধ্যে নানা মত দেখা গিয়েছিল। অনেকেই মনে করেন, ‘দিদি নম্বর ওয়ান’ মানেই রচনা বন্দ্যোপাধ্যায়। আবার ‘রান্নাঘর’-এর ক্ষেত্রেও সুদীপা চট্টোপাধ্যায় ও কনীনিকার উপস্থিতিকে এখনও অনেকেই মিস করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন সঞ্চালকদেরও ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করেছেন দর্শকরা।

এবার রথযাত্রা উপলক্ষে জি বাংলা নিয়ে এসেছে আরও একটি বিশেষ চমক। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চ ছেড়ে স্বস্তিকা মুখোপাধ্যায় এবার হাজির হবেন ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এ। তবে তিনি সঞ্চালিকার ভূমিকায় নয়, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন এবং আড্ডা, মজা ও নানা মুহূর্তে অংশ নেবেন।

রথযাত্রার বিশেষ এই পর্বটি সম্প্রচারিত হবে বিকেল ৪টায়। চ্যানেলের পক্ষ থেকে এই বিশেষ এপিসোড নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। স্বস্তিকার উপস্থিতিতে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হবে বলেই আশা করা হচ্ছে এবং দর্শকদের জন্য থাকছে বেশ কিছু বিনোদনমূলক চমক।

আরও পড়ুনঃ নতুন গল্প আসতেই ফের কো’প পড়ল জনপ্রিয় ধারাবাহিকের উপর! সাড়ে ছ’টার স্লটে আসছে ‘তিলোত্তমা’! ‘লক্ষ্মী ঝাঁপি’ হচ্ছে শেষ? কবে হতে পারে শেষে সম্প্রচার, জেনে নিন এক্ষুনি!

বর্তমানে ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’ একা সঞ্চালনা করেন না বিশ্বনাথ বসু। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী রিখিয়া রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশ্বনাথ শাশুড়ির চরিত্রে এবং রিখিয়া বৌমার চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করছেন। ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া রিখিয়ার এটি প্রথম নন ফিকশন শো, যেখানে তিনিও নিজের অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়ে চলেছেন।

 

View this post on Instagram

 

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর