নতুন গল্প আসতেই ফের কো’প পড়ল জনপ্রিয় ধারাবাহিকের উপর! সাড়ে ছ’টার স্লটে আসছে ‘তিলোত্তমা’! ‘লক্ষ্মী ঝাঁপি’ হচ্ছে শেষ? কবে হতে পারে শেষে সম্প্রচার, জেনে নিন এক্ষুনি!

স্টার জলসায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’। সুস্মিতা দে-র প্রত্যাবর্তনের এই মেগা নিয়ে অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। প্রোমো প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। এবার চ্যানেল জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। আর এই ঘোষণার পর থেকেই আলোচনায় উঠে এসেছে একই সময়ে সম্প্রচারিত ‘লক্ষ্মী ঝাঁপি’-র ভবিষ্যৎ।

এতদিন সন্ধ্যা সাড়ে ছ’টার স্লটে দেখা যেত সৌরভ ও শুভস্মিতা অভিনীত ‘লক্ষ্মী ঝাঁপি’। নতুন ধারাবাহিক সেই সময়ে আসায় স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, জনপ্রিয় এই মেগার জন্য বড় পরিবর্তন অপেক্ষা করছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। অনুরাগীদের একাংশের দাবি, চ্যানেলের এই সিদ্ধান্তে তাঁদের প্রিয় ধারাবাহিক ক্ষতিগ্রস্ত হতে পারে।

দর্শকদের অভিযোগ, কম টিআরপি থাকা সত্ত্বেও ‘ঘূর্ণি’ ধারাবাহিককে এখনও সম্প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে, অথচ ‘লক্ষ্মী ঝাঁপি’-র সময় বদলে দেওয়া হলো। একই সঙ্গে অনেকেই ‘বাবলি সুন্দরী’র ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্তের প্রসঙ্গ তুলেছেন। এই কারণেই চ্যানেলের স্লট বণ্টন নিয়ে নেটমাধ্যমে নানা প্রশ্ন উঠছে। তবে এসবই মূলত দর্শকদের প্রতিক্রিয়া, এ বিষয়ে চ্যানেল আলাদা করে কোনও মন্তব্য করেনি।

চ্যানেলের তরফে জানানো হয়েছে, ‘লক্ষ্মী ঝাঁপি’ আপাতত বন্ধ হচ্ছে না। ২৭ জুলাই থেকে ধারাবাহিকটি বিকেল ৫টায় সম্প্রচারিত হবে। যদিও এই নতুন সময় নিয়ে খুশি নন অনেক দর্শক। তাঁদের মতে, বিকেলের এই স্লটে প্রতিযোগিতা আলাদা ধরনের হবে। কারণ ওই সময়ে অন্য চ্যানেলেও একাধিক জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারিত হয়। ফলে নতুন সময়ে টিআরপির লড়াই আরও কঠিন হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ সমস্ত জল্পনায় ইতি টেনে, রথের দিনই ‘দিদি’র হাত ছাড়লেন টলি-কুইন! রাজ্যসভা থেকে অবশেষে ইস্তফা কোয়েল মল্লিকের! বিজেপিতে যোগদানের পথে অভিনেত্রী?

অন্যদিকে ‘তিলোত্তমা’ তৈরি হয়েছে স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনসের ব্যানারে। এক নারী চিকিৎসকের জীবন, চিকিৎসা ব্যবস্থার দুর্নীতি এবং রহস্যঘেরা প্রতিশোধের গল্প নিয়ে এগোবে এই ধারাবাহিক। সুস্মিতা দে-কে এতে ডবল রোলে দেখা যাবে, আর তাঁর বিপরীতে রয়েছেন নবাগত সৌম্যদীপ দত্ত। প্রোমোতে বিয়ের রাতেই এক চিকিৎসকের রহস্যময় মৃত্যুর ইঙ্গিত মিলেছে। এখন দেখার, নতুন ধারাবাহিকের আগমনে দর্শকদের কতটা মন জয় করতে পারে ‘তিলোত্তমা’ এবং নতুন স্লটে ‘লক্ষ্মী ঝাঁপি’ কতটা সফল হয়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর