তখন মাঝরাত। বর্তমান এই লকডাউনে সকলেই প্রায় এখন নিশাচর হয়ে গিয়েছেন। হঠাৎ করেই নেটিজেনরা টুইটারে ওই সময় একটি টুইট দেখে চমকে উঠলেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় টুইট করেছেন, “জয় শ্রী রাম”! যা দেখে চক্ষুচড়কগাছ সকলের। কারণ স্বস্তিকা মুখোপাধ্যায় যে বামপন্থী সে কথা অজানা নয় কারোরই। এদিকে গতকালই ছিল রাম মন্দিরের ভূমি পুজো। সেই দিনই মাঝরাতে স্বস্তিকার এই টুইট জন্ম দিচ্ছে বহু প্রশ্নের।
বরাবরই বিজেপির বিরোধিতা করেছেন এই অভিনেত্রী। গতবছর ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে যখন বিজেপি পর্যুদস্ত হয় তখন স্বস্তিকা মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেছিলেন, “আর বলুন, জঙ্গলে বাস করা ভাই-বোনেরা… জঙ্গলবাসীরা তো জঙ্গলে মঙ্গল করে দিয়েছেন!”
সেখানে টুইটারে স্বস্তিকা রাম নাম করছেন, এ তো ভারি অবাক করা বিষয়! অনেকের প্রশ্ন তবে কি এবার পদ্ম শিবিরে দেখা যেতে চলেছে এই অভিনেত্রীকে? নাকি এটা কোন পাবলিসিটি স্টান্ট? আবার অনেকের বক্তব্য, সম্ভবত বিজেপিকে খোঁচা দিতেই ব্যঙ্গ করেছেন অভিনেত্রী।
Jai Shri Ram 🙏🏼
— Swastika Mukherjee (@swastika24) August 5, 2020
তবে অনেকেই স্বস্তিকার লাল থেকে গেরুয়া হয়ে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। বাতাসে খবর যে টলিউডের এক ঝাঁক তারকা আগামী বছর বিধানসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন। অনেকেরই প্রশ্ন এই তারকা তালিকায় স্বস্তিকার নাম নেই তো? তবে কি স্বস্তিকা এখন থেকেই ফিল্ড প্র্যাকটিস করছেন? মন্তব্য নেটিজেনদের। যদিও স্বস্তিকা এখনও এই বিষয়ে কিছু বলেননি। স্বস্তিকার এই নীরব থাকাই আরো জল্পনা বাড়িয়ে দিচ্ছে।





