স্বাস্থ্য ব্যবস্থার নতুন উদ্যোগের পথে নরেন্দ্র মোদীর সরকার! দেশে ২ হাজার মোবাইল ক্লিনিক চালু করতে চলেছে কেন্দ্র। এই ক্লিনিকের মাধ্যমে করোনা ছাড়া অন্য রোগীদের চিকিৎসা করা হবে। সূত্রের খবর করোনা অতিমারীর মধ্যে প্রায়ই সমস্যায় পড়ছেন অন্য রোগীরা। অনেক হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রেই তাঁদের চিকিৎসা হচ্ছে না। সেইসব রোগীদের সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের এই ভাবনা। এই মোবাইল ক্লিনিকে থাকবেন একজন ডাক্তার এবং একজন ফার্মাসিস্ট। মোবাইল ভ্যানেই ব্লাড টেস্ট করা হবে। ডাক্তার ওষুধ দেবেন। এতে কোনও পয়সা লাগবে না। পিএম কেয়ারস ফান্ডের অর্থে এই প্রকল্প রূপায়ণ করা হবে।
আর কি কি সুবিধা থাকছে এই রথে? এই রথে থাকবে ডক্টরস ক্লিনিক, প্যাথলজি ল্যাবরেটরি ও ফার্মেসি। অর্থাৎ একটি ডাক্তারখানায় যা থাকে তা সবই থাকবে সেই ভ্যানে। ভ্যানে লাগানো থাকবে হাইটেক জিপিএস। প্রথম পর্যায়ে ২০ টি শহরে এই রথ চালু করা হবে। তার মধ্যে আছে কলকাতাও। কলকাতা ছাড়া দিল্লি, মুম্বই, সুরাট, লখনউ এবং গাজিয়াবাদেও এই রথ চালু করা হবে।





