কেটে গিয়েছে প্রায় চার মাস, এবার রাহুলের মৃ’ত্যুর ধাক্কা সামলে ফের কাজে ফিরলেন শ্বেতা মিশ্র! বড় পর্দায় দুটি বাঁধছেন দারুণ জনপ্রিয় নায়কের সঙ্গে?

গত ২৯ মার্চ তালসারির সমুদ্রে ঘটে যাওয়া দুর্ঘটনা এখনও টলিউডের মনে দাগ কেটে রয়েছে। শুটিং চলাকালীন জলে ডুবে প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর কাছেই ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র, যিনি নিজেও সমুদ্রের উত্তাল জলে ভেসে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু সেই অভিজ্ঞতা তাঁর মনে গভীর প্রভাব ফেলে।

দুর্ঘটনার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে শ্বেতার ভেঙে পড়া মানসিক অবস্থা স্পষ্ট দেখা যায়। পরে তিনি জানান, শারীরিক এবং মানসিকভাবে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে বলেও ঘনিষ্ঠদের কাছে জানিয়েছিলেন অভিনেত্রী।

তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেকে সামলে তুলেছেন শ্বেতা। আবারও ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র ২’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে তিনি ‘কস্তুরী’ নামে এক মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, যিনি তদন্তকারী দলের অন্যতম সদস্য।

এই চরিত্রটি শক্তিশালী এবং দায়িত্বশীল। কস্তুরী নিজের কাজে নিবেদিত, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রয়োজনে ঝুঁকি নিতেও পিছপা হন না। ছবিতে একটি অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে শ্বেতাকে। পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে।

আরও পড়ুনঃ টলিউডের প্রবীণদের ‘শ্রদ্ধাঞ্জলি ২০২৬’তে বিশেষ সম্মানের পর, মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ ঘিরে বড় পরিকল্পনা! জ্যেষ্ঠ-পুত্র প্রসেনজিতের কাছে বিশেষ অর্জি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর?

ছবির গল্পেও রয়েছে নতুন মোড়। প্রথম ছবির খলনায়ক ভুবনের তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে, যা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে। এছাড়াও ছবিতে থাকছেন অনির্বাণ চক্রবর্তী ও বরুণ চন্দ। কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলছে, আর সব ঠিক থাকলে চলতি বছরের দুর্গাপুজোতেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে ‘চালচিত্র ২’।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর