‘আমার রাজনীতিতে যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, ব্যাঘাত ঘটেছে’, দলবদলের কারণ জানাতে গিয়ে শুভেন্দু ‘দাদা’র জয়গান গাইলেন রচনা! তৃণমূলে নিশানা কয়ে ফের কী বললেন দলের প্রাক্তন সাংসদ?

রাজনৈতিক মহলে দলবদল নিয়ে জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির চুঁচুড়ার রবীন্দ্র ভবনে জেলা স্তরের দিশা কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তিনি প্রথমবার খোলাখুলি জানালেন কেন তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি বিধায়ক সুবীর নাগের উপস্থিতিতেই রচনা বলেন, তিনি যে লক্ষ্য এবং আশা নিয়ে রাজনীতিতে এসেছিলেন, সময়ের সঙ্গে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় নতুন পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিজের বক্তব্যে রচনা বলেন, “যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম তাতে ব্যাঘাত ঘটেছে। তাই দল পরিবর্তন করেছি। আমরা মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুদার সাপোর্টার।” তিনি আরও জানান, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীদের সঙ্গে তাঁর চিন্তাভাবনার পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কারণ তিনি রাজনীতির পরিবার থেকে আসেননি। অভিনয় জগত থেকেই রাজনীতিতে এসেছিলেন এবং নিজের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।

রচনা আরও বলেন, “আমি একটা অন্য জায়গা থেকে এসেছি। আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি যা যা উপলব্ধি করেছি, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই দল পরিবর্তন করেছি। বাকিরা কী মতামত দেবে, সেটা তাদের ব্যাপার।” তাঁর কথায়, অন্যরা কী ভাবছেন বা বলছেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে নিজের অভিজ্ঞতা এবং উপলব্ধির ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই এই নিয়ে অযথা বিতর্কের কোনও কারণ দেখছেন না তিনি।

দল পরিবর্তনের পর এখন তাঁর প্রধান লক্ষ্য হুগলির উন্নয়ন বলেই জানিয়েছেন রচনা। তিনি বলেন, “কোনও চিন্তাভাবনা নিয়ে রাজনীতিতে আসিনি। এখানে যদি দাদার সহযোগিতা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা জানি ভালো কাজ হবে। আমরা আর কিছু চাই না। আগে কী হয়েছে, কী হত না, সেসব পোস্টমর্টেম করে এখন লাভ নেই। আমাদের লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন।” উন্নয়নের স্বার্থেই ভবিষ্যতে কাজ করতে চান বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ কেটে গিয়েছে প্রায় চার মাস, এবার রাহুলের মৃ’ত্যুর ধাক্কা সামলে ফের কাজে ফিরলেন শ্বেতা মিশ্র! বড় পর্দায় দুটি বাঁধছেন দারুণ জনপ্রিয় নায়কের সঙ্গে?

এদিন একুশে জুলাই প্রসঙ্গেও নিজের মত প্রকাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “একুশে জুলাই ভীষণ আবেগের দিন। এটার মধ্যে ভালো, খারাপ তৃণমূল এসব নেই। এগুলিকে পিছনে ফেলে যাঁরা শহিদ হয়েছিলেন তাঁদের আত্মার শান্তিকামনায় দিনটি পালন করা উচিত।” রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোই উচিত বলে তিনি মনে করেন। রচনার এই সমস্ত মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর