একমাত্র ছেলে বিরল রোগে আক্রান্ত,সন্তানকে বাঁচাতে ধূপকাঠি বেচছেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত এই অভিনেতা!

পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হলো তার সন্তান। সন্তানের মুখে এক চিলতে হাসি দেখার জন্য নিজেদের সমস্ত সুখ ছেড়ে দিতে পারেন বাবা-মা। চারিদিকে বাবা-মায়েদের সন্তানকে ভালো রাখার অনেক অসাধারণ গল্প আমরা শুনি কিন্তু এবার এক বলিউড অভিনেতার কথা জানা যাক যিনি নিজের একরত্তি সন্তানকে বাঁচাতে রাস্তায় এখন ধূপকাঠি বেচছেন!

তারক মেহতা কা উল্টা চশমা একটি বিখ্যাত সিরিয়াল।এই কমেডি সিরিয়ালটি আট থেকে আশি সবাই উপভোগ করে। এই সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ হলেন অতুল ভিরকর। তিনি বিভিন্ন হিন্দি এবং মারাঠি সিরিয়ালে এর আগে অভিনয় করেছেন।

এখন নিজের সন্তানের জীবন বাঁচাতে রাস্তায় ধূপকাঠি ফেরি করছেন অতুল। তার পুত্র সন্তান AHDS (allan-herndon-dudley syndrome) রোগে আক্রান্ত। বিশ্বে মাত্র চারশো জন শিশু এই বিরল অসুখে আক্রান্ত। এই অসুখে আক্রান্ত শিশুদের কোনো কর্মক্ষমতা থাকে না। এমনকি তারা উঠে দাঁড়াতেও পারে না।

সবথেকে আশঙ্কার কথা হলো ভারত এই রোগের কোনও চিকিৎসা হয় না। পৃথিবীতে একমাত্র নেদারল্যান্ডে এই রোগের চিকিৎসা সম্ভব। আর এই রোগের চিকিৎসা অত্যন্ত খরচসাপেক্ষ।

অতুলের পক্ষে তার একমাত্র পুত্রসন্তানকে নেদারল্যান্ডসে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মত সামর্থ্য নেই। এখন সিরিয়ালে কাজ বন্ধ তাই তার জীবনে প্রবল আর্থিক সমস্যা চলছে। তিনি অভিনয়ের পাশাপাশি পুরোহিত হিসাবেও নিজের জীবিকা নির্বাহ করেন।কিন্তু বর্তমানে নিজের পুত্র সন্তানের সুরক্ষার জন্য তিনি বাইরে গিয়ে কাজ করতে পারছেন না চিকিৎসকের নির্দেশে।

এমতাবস্থায় ইন্ডাস্ট্রি সবার কাছে সাহায্য চেয়েছেন তিনি এবং সকলেই যে যেরকম পেরেছেন তাকে সাধ্যমত সাহায্য করেছেন। কিন্তু তাতেও ছেলের বিপুল চিকিৎসার খরচের ভার জোগানো সম্ভব নয় তার পক্ষে।

তাই বাধ্য হয়েই সুরক্ষা বিধি অবলম্বন করে ধূপকাঠি ফেরি করছেন তিনি। তিনি জানিয়েছেন এর আগে পাঁপড় এবং সংবাদপত্রও ফেরি করেছেন তিনি। ছেলেকে তিনি যেনতেন প্রকারে সুস্থ করে তুলবেনই, এরকমটাই পণ করেছেন সদাহাস্যময় এই অভিনেতা।

RELATED Articles