অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর পরিবারে আসতে চলেছে ছোট্ট নতুন সদস্য। এ খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। পোস্ট করলেন একাধিক ছবিও। এরই সঙ্গে অনুরাগীদের থেকে আশীর্বাদ ও ভালোবাসাও চেয়ে নিলেন তিনি।
সন্তানসম্ভবা তনুশ্রীর বোন শুভশ্রী চক্রবর্তী। তাঁকে পরম স্নেহে সাধ খাওয়ালেন অভিনেত্রী। পরিবার ও বন্ধুদের সঙ্গে বোনকে সাধ খাওয়ানোর সেই ছবিও পোস্ট করেন তনুশ্রী।
এদিনের এই সাধের অনুষ্ঠানে যে কোনও খামতি রাখেননি অভিনেত্রী। নানান রকমারি খাবার ও সাজসজ্জায় ভরে উঠেছিল তনুশ্রীর বাড়ির ছাদ। মাটির থালার উপরে কলাপাতা পেতে সাধ খাইয়েছেন তিনি বোনকে। মেনুতে ছিল সাদা ভাত, ন’রকমের ভাজা, বেগুনি, চপ, পাতুরি, আরও চার-পাঁচ রকমের নানান পদ। এর সঙ্গে ছিল পায়েস ও পাঁপড়।
View this post on Instagram
বোনের অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে তনুশ্রী সংবাদমাধ্যমে জানান, “প্রথম বার মাসি হব। আগামী মাসেই সন্তানের জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ। বোন আর ওর স্বামী পুণে থেকে কলকাতায় এসে রয়েছে এখন। ডেলিভারি কলকাতাতেই হবে। অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা”।
আরও পড়ুন- ‘আমার মেয়ে হলে তাঁকে এটাই শেখাব’, সন্তানকে কোন শিক্ষা দিতে চান হবু মা নুসরত
তনুশ্রীর বোন তাঁর থেকে সাত বছরের ছোট। শুভশ্রীর স্বামী প্রসেনজিৎ সাহা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি নিজেও চাকরি করতেন, কিন্তু আপাতত তিনি সেই চাকরি ছেড়ে নতুন সদস্যের জন্য দিন গুনছেন শুভশ্রী।





