তৃণমূলে যোগ দিচ্ছেন তনুশ্রী, অভিনেত্রীর পোস্ট ঘিরে সন্দেহ দানা বাঁধল নেটিজেনদের মধ্যে

একুশের নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।  বিজেপির হয়ে ভোটে লড়ে জিততে পারেননি তিনি। এরপর দু’মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে আসেন তিনি। তবে তাঁর সাম্প্রতিক একটি পোস্ট বাড়াল জল্পনা। নেটিজেনদের প্রশ্ন, তিনি কী তবে এবার তৃণমূলে যোগ দিচ্ছেন?

কিন্তু কী এমন হল যে এমন জল্পনা তৈরি হল?

আসলে, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তনুশ্রী। তাতে দেখা যাচ্ছে প্লেটের উপর রাখা চপ-মুড়ি ও পাশে কাঁচালঙ্কা। বাড়িতে নিজের হাতেই চপ বানিয়েছেন অভিনেত্রী। এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, “হবে না কি?”

 

View this post on Instagram

 

A post shared by Tnusree C (@tonushree_10)

এরপরই তাঁর এই ছবি নিয়ে নানান গুঞ্জন শুরু হয়, কারণ বিগত বেশ কিছু বছর ধরেই ‘চপ শিল্প’ নিয়ে নানান মিম তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর চপ ভাজার দোকানের মন্তব্য নিয়ে বারবার কটাক্ষও করা হয়েছে। আর ঘটনাচক্রে এখানেও তনুশ্রীর ছবিতে চপ-মুড়ির দেখে তা খানিকটা মজার ছলেই নানান কমেন্ট করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন- সোনু সুদের জন্মদিনে শুভেচ্ছার বন্যা, জিভ দিয়ে অভিনেতার ছবি আঁকলেন ভক্ত

একজন লিখেছেন, “চপ শিল্পের প্রোমোশন নাকি?” আবার কেউ লিখেছেন, “চপ শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেলেন তো”। যদিও এ সমস্ত কমেন্টের কোনও প্রতিক্রিয়া দেন নি অভিনেত্রী।

বলে রাখি, গত ৮ই মার্চ শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তনুশ্রী। ভোটে জেতার পক্ষে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। ভোটের ফল প্রকাশের দু’মাসের মাথাতেই রাজনীতি থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। বলেন যে রাজনীতির রং থেকে বাইরেই থাকতে চান তিনি।

RELATED Articles