শরীরে বইছে জাত অভিনেতার রক্ত! অভিনয় করার ইচ্ছা প্রবল, মুম্বইতে কাজ পেলেও নিজের শহরেই ব্রাত্য সোহিনী, গভীর আক্ষেপ তাপস-কন্যার!

টলিউডের সব থেকে জনপ্রিয় অভিনেতা বললে যাদের নাম প্রথম দিকে আসবে তাদের মধ্যে একজন ছিলেন তাপস পাল (Tapas Pal)। ৯০ এর দশক থেকেই সেরা অভিনেতাদের মধ্যে একজন ছিলেন তিনি। দর্শক আজও মনে রেখেছেন দাদার কীর্তি (Dadar Kirti), ভালোবাসা ভালোবাসা (Bhalobasa Bhalobasa), পথ ভোলা (Path Bhola), আগমন (Agoman) সহ তাপস পাল অভিনীত আরও অনেক ছবি। এই তাপস পালের মেয়ে হয়েও কেন টলিউডে (Tollywood) ব্রাত্য থেকে গেলেন সোহিনী পাল (Sohini Paul)!

১৯৮৫ সালে বিয়ে হয় তাপস পাল এবং নন্দিনীর। তাদের একমাত্র কন্যা সোহিনীর জন্ম হয় ১৯৮৬ সালের ৩১ শে ডিসেম্বর। কলকাতাতেই বড় হন সোহিনী পাল। বাবাকে অনুসরণ করেই টলিউডে পা রাখেন তাপস পালের কন্যা। ক্লাস টুয়েলভে পড়ার সময়ই ২০০৪ সালে অঞ্জন দত্তের ছবি ‘বো ব্যারাক্স ফরএভার’ এ কাজ করেন। এরপর কৌশিক গাঙ্গুলীর জ্যাকপট সিনেমায় দেখা যায় তাকে। এছাড়া একটি মেয়ে তমসি নামক ছবিতেও দেখা যায় তাকে।

২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ ছবিতে দেখা যায় সোহিনীকে। তারপরেই তিনি পাড়ি জমান মুম্বাইতে। মুম্বাইতে গিয়ে ছোট পর্দায় অভিনয় করতে শুরু করেন তাপস কন্যা। ‘চিড়িয়াঘার’, ‘পার্টনারস’, ‘আপকে আজানে সে’ প্রভৃতি হিন্দি ধারাবাহিকে কাজ করেন। তাকে ‘হাম তুম দুশমন দুশমন’, ‘আনোয়ার কা আজাব কিসসা’ দু একটি ছবিতে দেখা যায় তাকে।

ধীরে ধীরে নিজের চেষ্টাতেই অভিনয় জীবনের ভীত শক্ত করছিলেন সোহিনী। কিন্তু দুই হাজার কুড়ি সালে বাবা তাপস পালের মৃত্যুর পর তাকে চলে আসতে হয় কলকাতায়। মাকে একা রেখে মুম্বাইতে থাকতে চাননি দিন। বাবার মৃত্যু নাড়িয়ে দিয়েছিল‌ পরিবারকে। এই অবস্থায় মুম্বাই ফিরে যেতে না পারায় সেখানে তৈরি ক্যারিয়ার শেষ হয়ে যায় সোহিনীর।

এদিকে সোহিনীকে আপন করে নেয় নি টলিউড ইন্ডাস্ট্রি। হয়তো তার বাবার রাজনৈতিক কর্মকাণ্ড প্রভাব পড়েছিল সোহিনীর ক্যারিয়ারের উপর। সোহিনীর গলাতেও নিয়মিত ক্ষোভ ফুটে ওঠে টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে। তিনি বারবার বলে এসেছেন, তিনি নিজের মার্কেটিং করতে পারেন না বলেই কাজ পান না টলিউডে। বর্তমানে রীতিমত থমকে গেছে সোহিনীর অভিনয় জীবন। দূরেই আছেন অভিনয় জগত থেকে। তবে কাজের সুযোগ পেলে নিশ্চয়ই অভিনয় করবেন বলে জানিয়েছেন সোহিনী। কারণ অভিনয় করতে ভালোবাসেন বলেই জানিয়েছেন তিনি, তার শরীরে বইছে একজন জাত অভিনেতা রক্ত।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles