সমস্ত জল্পনার অবসান ঘটে শেষমেশ সামনে এসেছে নুসরাত জাহানের সন্তান ঈশানের বার্থ সার্টিফিকেট। সেখানে পরিষ্কারভাবে বাবার নাম হিসেবে লেখা রয়েছে দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ দাশগুপ্তর নাম। খবর শুনে অভিনেত্রী-সাংসদের উপর বেজায় চটে গেলেন তাসলিমা নাসরিন।
নুসরাতের সন্তান নিয়ে লোকের মনে যে কৌতুহল তৈরি হয়েছিল তার অবসান ঘটে গিয়েছে এরমধ্যে। ছেলের বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্তর নাম নথিভুক্ত করিয়েছেন অভিনেত্রী। কিন্তু এই খবর সামনে আসতেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তাসলিমা নাসরিন। যখন নুসরাত সন্তানের জন্ম দেন তখন তাঁর প্রশংসায় ভরিয়ে ছিলেন তাসলিমা। কিন্তু এবার নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি।
বৃহস্পতিবার দিন ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, “কলকাতার অভিনেত্রী নুসরতকে সে যতটা না বিল্পবী তার চেয়ে বেশি ভেবে নিয়েছিলাম। ভেবেছিলাম নুসরত তার সন্তানকে শুধু নিজের সন্তান হিসেবে পরিচয় দেবে। কার স্পার্ম সে নিয়েছে গর্ভবতী হওয়ার জন্য, সেটা মোটেও উল্লেখযোগ্য ব্যপার হবে না। কিন্তু না, নুসরত আসলে অন্য যে কোনও রমণীর মতোই রমণী। সে সন্তানের বার্থ সার্টিফিকেটে উল্লেখ করেছে সন্তানের পিতার নাম। তাঁর সর্বক্ষণের সঙ্গীই সন্তানের পিতা।”

এদিন তাসলিমা নাসরিনের পোস্ট দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি বেজায় রেগে গিয়েছেন অভিনেত্রীর উপর। অন্যদিকে নিজেই তিনি প্রথমে সমর্থন জানিয়েছিলেন নুসরাতকে। সেটা ভেবে খারাপ লাগছে এখন তাঁর। এদিন তিনি আরও লেখেন যে,”নিখিলের সঙ্গে ভারতবর্ষে তাঁর বিয়ের রেজিস্ট্রি হয়নি, সুতরাং নিখিলকে তাঁর স্বামী না বলার ব্যাপারে পেছনে যুক্তি আছে। কিন্তু এই যে লুকোচুরি সন্তানের পিতা কে তা জানানোর ব্যাপারে, তার দরকার ছিল না। আমি অবাক হব না যদি কোনওদিন প্রকাশ হয় যে গোপনে সে যশকে বিয়েও করেছে। তাহলে যে কোনও ট্রাডিশনাল মেয়ের চেয়ে নুসরাতের তফাতটা কোথায়?”
নিজের পোস্টে যশকে নুসরাতের সর্বক্ষণের সঙ্গী বলে জানিয়েছেন তাসলিমা নাসরিন। পাশাপাশি কেন যশকে নিয়ে তাঁর এতো লুকোচুরির সেই নিয়ে প্রশ্ন করেছেন তিনি। নুসরাতের সঙ্গে তুরস্কে নিখিলের যে ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল, তার রেজিস্ট্রেশনের কথা তুলে ধরেছেন ফেসবুক পোস্টে। প্রায়ই নানা বিতর্কিত বিষয় নিয়ে নিজের মন্তব্য দিয়ে থাকেন এই চর্চিত ব্যক্তিত্ব। তিনি নুসরাতকে নিয়ে এই পোস্টে লেখেন, “এই যে প্রচুর লেখালেখি, প্রচুর স্বাগত জানানো, শুভেচ্ছা জানানো, স্যালুট জানানো-এসব বরং এক্সট্রাঅরডিনারি সাহসী এবং পুরুষতন্ত্রের ছকভাঙা মেয়েদের জন্য তোলা থাকুক। ট্রাডিশনাল মেয়েদের পেছনে সময় নষ্ট করা, তাদের বাহবা দেওয়া আপাতত স্থগিত থাকুক।”
প্রসঙ্গত নিজে প্রথমে নুসরাতের সন্তান হওয়াতে শুভেচ্ছা জানিয়েছেন। তা নিয়ে এখন আফসোস করছেন তাসলিমা নাসরিন। তাঁর ফেসবুক পোস্টে তা প্রকাশ পেয়েছে। যেভাবে খোলাখুলি যশ-নুসরাত এবং নিখিল জৈনের সম্পর্ককে তিনি তুলোধোনা করেছেন তা আর বাকি রাখে না। সবশেষে তিনি নুসরাতকে সেই ট্রাডিশনাল মেয়েদের সঙ্গে একই গোত্রে ফেলেছেন।





