এসে গিয়েছে চলতি সপ্তাহের টিআরপি চার্ট। বৃহস্পতিবার আসা মানেই ফল বেরোনোর দিন। সমস্ত ধারাবাহিকের রেজাল্ট দেখার দিন। গত কয়েক সপ্তাহ ধরে ‘মিঠাই’কে টিআরপি চার্টের প্রথম স্থান থেকে টলাতে পারছেনা কেউই। মিঠাই আর উচ্ছে বাবুর দুষ্টু-মিষ্টি সম্পর্ক দর্শকদের বেশ লুভিয়েছে। এবারও সেই একই কীর্তি ঘটলো।
চলতি সপ্তাহে টিআরপিতে শীর্ষে ‘মিঠাই’ (১১.৫)। একটুও ব্যতিক্রম ঘটেনি। কিন্তু রদবদল ঘটেছে প্রথম ৫টি স্থানে। গত সপ্তাহে দুই নম্বরে উঠেছিল ‘সর্বজয়া’। এই সপ্তাহে সেই রেটিং কমে গিয়েছে এক লাফে। দুই থেকে সোজা তিনে নেমে এসেছে দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’ ধারাবাহিক। পেয়েছে ৭.৯ নম্বর। পাশাপাশি এক লাফে টিআরপি বেড়ে গিয়েছে ‘যমুনা ঢাকি’র। পঞ্চম থেকে সোজা দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার এই ধারাবাহিক।
প্রায়ই এই ধারাবাহিকে নিয়ে নানা চর্চা হয়ে থাকে নেটপাড়ায়। কিন্তু সেই সমস্ত কিছুকে মিথ্যে করে আজ দ্বিতীয় স্থানে ‘যমুনা ঢাকি’। অন্যদিকে ৮.২ পয়েন্ট বাগিয়ে চলতি সপ্তাহে ‘অপরাজিতা অপু’ও ‘যমুনা ঢাকি’র সঙ্গে দ্বিতীয় স্থানে। পাশাপাশি চার নম্বরে নিজের জায়গা করেছে ‘কৃষ্ণকলি'(৭.৮)। চলতি সপ্তাহে স্লট পরিবর্তনহয়েছে এই ধারাবাহিকের। যা নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন ধারাবাহিকের ভক্তরা। কিন্তু তবুও সেরা পাঁচে জায়গা করেছে এই ধারাবাহিক।
পাশাপাশি এই সপ্তাহে স্টার জলসার একটিমাত্র সিরিয়াল জায়গা করেছে টিআরপি চার্টের সেরা ৫-এর তালিকায়, ‘খড়কুটো’। পেয়েছে ৭.৫। শেষমেষ গুনগুন আর বাবিনের মান-অভিমানের পর্ব বেশ ভালই এনজয় করছেন দর্শকবৃন্দ। তারপরে রয়েছে একে একে ‘ধূলোকণা’, ‘মহাপীঠ তারাপীঠ’-এর মত ধারাবাহিক। কিন্তু এরই সঙ্গে প্রথমবার টিআরপি চার্টের সেরা দশে জায়গা করে নিয়েছে জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক। নাম ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’। ঊর্মি আর সাত্যকির জুটি কামাল দেখাচ্ছে দর্শকদের হৃদয়ে।
পাশাপাশি ‘ধূলোকণা’ পেয়েছে ষষ্ঠ স্থান (৭.২)। ‘রানি রাসমণি’ জায়গা করে নিয়েছে টিআরপি চার্টের সপ্তম স্থানে (৭.১)। তার পরেই রয়েছে ‘কড়ি খেলা’ ৬.৬ নম্বর নিয়ে। নবম স্থানে রয়েছে জি বাংলা ও স্টার জলসার দুটি ধারাবাহিক। ৬.৪ নম্বর নিয়ে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ এবং ‘মহাপীঠ তারাপীঠ’। এরপর শেষমেষ অনেক কষ্টে দশম স্থানে জায়গা নিয়েছে শ্রীময়ী (৬.৩)।
গত সপ্তাহের মতো এইবারও প্রথম দশের তালিকায় ঢুকতে ঢুকতে রয়ে গেল চর্চিত ধারাবাহিক ‘মন ফাগুন’। সামান্য টিআরপি কমতেই চলতি সপ্তাহের সেরা দশের তালিকা থেকে ছিটকে গেল স্টার জলসার এই ধারাবাহিক। পেয়েছে ৬.২। পাশাপাশি রিয়্যালিটি শো’র দৌড়ে ‘ডান্স বাংলা ডান্সের’ টিআরপি খানিকটা কমে গিয়েছে।
মনে হচ্ছে অঙ্কুশ হাজরার শো’তে না থাকা প্রভাব পড়েছে টিআরপি চার্টেও। পাশাপাশি সুপার সিঙ্গারের টিআরপি ৪.৯। যথেষ্ট কম। সব মিলিয়ে ফের আরও একবার টিআরপি চার্টে রেটিং অনুযায়ী সেরা চ্যানেল জি বাংলা। দ্বিতীয় স্থানে স্টার জলসা। ‘মিঠাই’-এর টিআরপি রেটিংয়ের দৌড়ে বারবারই হেরে যাচ্ছে স্টার জলসার ধারাবাহিকগুলি। পাশাপাশি সেই চার্টে যুক্ত হয়েছে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। সব মিলিয়ে এবারের চলতি সপ্তাহের টিআরপি চার্টে বেশ ভালই রদবদল ঘটেছে।





