‘দোষী তো নায়িকারাই, কাজ পাওয়ার জন্য নিজেরাই শুতে যায়! আমি এসব কোনোদিনও করিনি’, স্পষ্টভাবে জানালেন ‘টু-পিস স্টার’ মল্লিকা শেরাওয়াত

ইন্ডাস্ট্রিতে যেমন ‘নেপোটিজম’ শব্দটি রয়েছে তেমনি আরেকটি শব্দও প্রায়ই শোনা যায়। সেটি হল ‘কাস্টিং কাউচ’। অনেক তারকার মুখেই ‘কাস্টিং কাউচ’-এর কথা শোনা গিয়েছে। এবার সেই পরিস্থিতির জন্য মহিলাদেরকে দায়ী করে বসলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। বলিউডের এই চর্চিত অভিনেত্রীর দাবি, নিজেকে কখনও এমন পরিস্থিতির মধ্যে ফেলেন নি। তাই খারাপ অভিজ্ঞতা কম হয়েছে।

অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত জানালেন, বলিউডের উঠতি অভিনেত্রীদের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের জিনিসপত্র হয়ে থাকে। তিনি বললেন, “একেবারেই এরকম পরিস্থিতিতে পড়িনি, সেটা বলা ভুল হবে। কিন্তু যারা খারাপ ইঙ্গিত দেয়, তাঁরা সম্ভবত আমাকে ভয় পেয়ে থাকেন। আমার কথা ভেবেই তাঁরা আতঙ্কিত হয়ে যান। তাই আমার কাছে এই ধরনের প্রস্তাব কোনদিন পৌঁছায়নি। অনেকেই ভেবেছে, একে কিছু বললে তো ঘুড়িয়ে জবাব দেবে।” অভিনেত্রী জানালেন কখনও রাতের বেলা কোন পরিচালক বা প্রযোজকের সঙ্গে হোটেলে বা তাঁদের অফিসে দেখা করতে যান নি। আবার কেউ যদি খারাপ ইঙ্গিত দিয়েছেন তবে তার সপাটে জবাব খেয়েছেন।

অভিনেত্রীর কথায় জানা গেল, বলিউডের খ্যাতনামাদের বিভিন্ন পার্টিতে নিমন্ত্রণ থাকলেও তিনি সেসব জায়গায় তেমন একটা যেতেন না। নিজেকে চিরকালই এসবের থেকে দূরে রেখেছেন বলে জানালেন মল্লিকা শেরাওয়াত। তাঁর মতে, “আমি মনে করেছি সুযোগ থাকলে তা আমার কাছে আসবে। আমাকে এসব করতে হবেনা নিজে থেকে।”

অভিনেত্রীর কথায় জানা গেল, একাধিক ছবি থেকে তাঁর নাম কেটে দেওয়া হলেও তিনি কখনও কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হননি। এমনকি হতেও চান নি। যে কারণে বহুবার তাঁকে নানা ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গা নিয়েছেন অনেক খ্যাতনামা অভিনেত্রীরা। কিন্তু তাতে তাঁর জীবনে কোনও পরিবর্তন আসেনি বা কোনও বদল ঘটেনি। তিনি মনে করেছেন তিনি নিজের প্রতিভা দিয়েই কাজ হাসিল করতে পারবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles