ভোট যুদ্ধের দামামা বাজিয়ে টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের সঙ্গে জোর লড়াই শুরু হয়েছে বিজেপি নেতা তথাগত রায়ের।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে সায়নী ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই টুইট যুদ্ধ শুরু হয়েছে! অভিনেত্রীকে আক্রমণ করতে ২০১৫ সালের একটি পুরনো পোস্ট তুলে নিয়ে আসেন তথাগত রায়। সেখানে অভিনেত্রীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর পর্যন্ত করে ফেলেন এই বিজেপি নেতা।
ঘটনার সূত্রপাত এটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের টক শো ঘিরে। সেখানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বিচার করতে গিয়ে সায়নী বলেছিলেন, যে ভাবে জয় শ্রীরাম স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, তা ভুল। ঈশ্বরের নাম ভালবেসে বলা উচিত। এর পরেই এক ইউজার টুইট করে আক্রমণ করেন সায়নীকে। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র টুইট লড়াইয়ে অবতীর্ণ হন সায়নী ঘোষ ও তথাগত রায় l
তবে শুধু তথাগত রায় একাই নন, সায়নীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয় বিজেপির নেতা-কর্মীদের তরফ থেকে। সায়নী ঘোষ সেই বিতর্কিত পোস্ট নিয়ে ক্ষমাও চান এবং সেটি তিনি ডিলিটও করে দিয়েছেন বলে জানান। তিনিও এও বলেছিলেন যে, ওঁর ট্যুইটার অ্যাকাউন্ট একবার হ্যাক হয়েছিল। আর এই পোস্ট তিনি নিজে করেন নি।
তবে বঙ্গ ভোটের এই যুদ্ধ যুদ্ধ আবহে, বিজেপির তরফ থেকে সায়নীকে নিয়ে বিতর্ক থামার নামই নেই।
এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পুরুলিয়ার সভা থেকে একদিকে যেমন অভিনেত্রী সায়নী ঘোষের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তেমনই আরেকদিকে বিজেপি চরম হুঁশিয়ারিও দেন তিনি। মুখ্যমন্ত্রী পুরুলিয়ার সভা থেকে নাম না করেই তথাগত রায়কে আক্রমণ করে বলেন, বয়স হয়েছে এরপরেও ভীমরতি যায় না। নাতনীর বয়সের মেয়েকে প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে। ওঁর স্বাধীন ভাবে কথা বলার অধিকার আছে তাই বলেছে।
তথাগতকে আক্রমন শানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলার বুকে এভাবে ধমকালে মুখে লিকোপাস্ট লাগিয়ে দেব। ক্ষমতা থাকলে টলিউডের গায়ে হাত দিয়ে দেখাও। ক্ষমতা থাকলে সংস্কৃতিপ্রেমী মানুষের গায়ে হাত দিয়ে দেখাও।’
ওস্তাদ তথাগত আজ একটি টুইট করে আবার অভিনেত্রী সায়নী ঘোষকে বাহবা দিলেন। যে ভিডিওটি টুইট করেছেন তথাগত সেটি, অনীক দত্তের সিনেমা ‘ভবিষ্যতের ভূত’ বন্ধ করার জন্য সরকারকে দায়ী করে মুক্ত মঞ্চের সামনে হওয়া টলিউডের জামায়াতের একটি অংশ।
সায়নীর পাশে মমতা ! আহা, দেখে বড় ভালো লাগলো !
আর এই দেখুন মমতার পাশে কে ? pic.twitter.com/Dff3QGhPHp— Tathagata Roy (@tathagata2) January 20, 2021
সেখানে সিনেমা বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করতে দেখা যাচ্ছে। তথাগত রায় ট্যুইটে লেখেন, ‘সায়নীর পাশে মমতা ! আহা, দেখে বড় ভালো লাগলো ! আর এই দেখুন মমতার পাশে কে?’
তথাগত রায় ট্যুইট করে বোঝাতে চেয়েছেন, যে অভিনেত্রীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাঁকে আক্রমণ করছেন সেই অভিনেত্রীও কিন্তু মুখ্যমন্ত্রীকে তাঁর কৃতকর্মের জন্য সমর্থন করে না।





