অর্থাৎ রাজ্য সরকারের দাবি ন্যাসাৎ করে আগে ক্যাগকে দিয়ে যে তদন্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেটাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। পূর্ববর্তী মামলায়, রাজ্য সরকার রায় পুনর্বিবেচনা করার আবেদন করে হাইকোর্টে। বুধবার তা সরাসরি খারিজ করে দেন বিচারপতি টি বি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ।
কি বলেছে কলকাতা হাইকোর্ট?
আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আমফান ত্রাণে দুর্নীতির তদন্ত ক্যাগ-ই করবে। রাজ্য সরকারকে এই ক্ষেত্রে সহায়তা করতে হবে ক্যাগকে। তুলে নিতে হবে প্রয়োজনীয় সমস্ত নথি পত্র। আর এর জন্য গড়িমসি করতে পারবে না রাজ্য সরকার। তবে আগের রায়ের বেঁধে দেওয়া ৩ মাসের সময়সীমা এই দিন তুলে নেয় আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য, আমফানে ক্ষতিগ্রস্থ মানুষদের ত্রাণে রাজ্য ও কেন্দ্র সরকার টাকা খরচ করা হলেও তা ঘূর্ণিঝড়ে ভুক্তভোগীদের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। দাবি করা হয়েছিল, আমফানে ত্রাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাননি। আবার অনেকে পার্টির দৌলতে আমপান ক্ষতিপূরণের টাকা ঘরে তুলেছিল। অভিযোগের আঙুল মূলত উঠেছিল তৃণমূল কংগ্রেসের দিকে। সেকথা মাথায় রেখেই ভোটের আগে মামলায় কিছুটা সময়ে চাইছিল রাজ্য সরকার। কিন্তু হাইকোর্টির ডিভিশন বেঞ্চের রায়ে তা শেষপর্যন্ত হল না।





