বলিউডে লকডাউন চলাকালীন একের পর এক গুড নিউজ এসেই চলেছে। বলিউডে বিরাট-অনুষ্কা, জাহির-সাগরিকা, সাইফ-করিনা, অমৃতা-আনমোল জুটির বাবা-মা হওয়ার খবর আগেই শিরোনামে এসেছে। এবার ছোটপর্দাতেও আসল গুড নিউজ। দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হলেন তেজয় সিধু যিনি টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা করণবীর বোহরার স্ত্রী। এই দম্পতি সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। তাই স্ত্রীর গর্ভাবস্থার কথা অভিনেতা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করতেই বয়েছে শুভেচ্ছার বন্যায়। এর আগে তাদের দুই যমজ কন্যা সন্তান রয়েছে যাদের নাম বেলা ও ভিয়েনা।
তারা যে তাদের বাবা-মা হওয়ার নতুন সত্তা বেশ উপভোগ করছেন তা তাদের ছবি দেখেই স্পষ্ট। সম্প্রতি করণবীর যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাকে দেখা গেল স্ত্রী তেজয়ুর বেবি বাম্পে এক হাত দিয়ে আর অন্য হাত গালে দিয়ে ছবি তুলতে, স্ত্রীও একটি হাত করণের কাঁধে রেখেছেন। পরনে ঘরোয়া জামা। এই ছবি পোস্ট করতেই হয়ে গিয়েছে ভাইরাল। আপনিও দেখে নিন ছবিটি…
গত ১৯শে অক্টোবর তাদের চার বছর বয়সী দুই যমজ কন্যা বেলা এবং ভিয়েনার জন্মদিন জাঁকজমক সহকারে ঘরেই পালন করেছিলেন এই দম্পতি। পোস্ট করেছিলেন পিঙ্ক থিমের সেই পার্টির ছবি। সেই ছবিও ভক্তরা বেশ পছন্দ করেছিলেন এবং কমেন্ট বক্সে তার দুই কন্যা সন্তানের জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়ে ছিলেন। আমার বাবা মা হতে চলেছেন এই জনপ্রিয় দম্পতি, জীবনে শুরু হতে চলেছে নতুন যাত্রা, তাদের উদ্দেশ্যে ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা।






