আগু’নে পু’ড়ছে কলকাতা! প্রথম পোস্টারেই উত্তেজনা তুঙ্গে! প্রতিবাদ আর সত্যের লড়াই নিয়ে, কোন বাস্তব ঘটনার গল্প বলবে ‘দ্য ক্যালকাটা ফাইলস’? কবে মুক্তি, কারা থাকছেন মুখ্য ভূমিকায়?

দুর্গাপুজোর আগে বড় চমক নিয়ে আসছে নতুন বাংলা ছবি ‘দ্য ক্যালকাটা ফাইলস’। ‘কাশ্মীর ফাইলস’ ও ‘বেঙ্গল ফাইলস’-এর ধারাবাহিকতায় তৈরি এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে, আর সেখান থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। জানা যাচ্ছে, বাস্তব ঘটনার প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে এই সিনেমা।

ছবির গল্পে উঠে আসছে আর জি কর কাণ্ডের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেই ঘটনার প্রভাব ও তার পরবর্তী পরিস্থিতিকে বড় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সৌভিক দে। ইতিমধ্যেই ছবির শুভ মহরত সম্পন্ন হয়েছে, অর্থাৎ শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। পরিচালক আগেই জানিয়েছেন, এই ছবির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করা হবে।

প্রকাশ্যে আসা পোস্টারে দেখা যাচ্ছে, আগুনে জ্বলছে গোটা কলকাতা শহর। চারপাশ অন্ধকারে ঢাকা, আর সেই অন্ধকারের মাঝেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়েছে। এমনকি হুগলি সেতুকেও আগুনে ঘেরা অবস্থায় দেখানো হয়েছে। আগুনের মধ্যেই সাধারণ মানুষ প্রতিবাদের জন্য এগিয়ে আসছে, আর পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত পুলিশ বাহিনীও।

এই ছবিতে অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী, রজতাভ দত্ত, চন্দন সেন, পায়েল দাস, লাবনী সরকার, সুদীপ মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক, যুধাজিৎ সরকার এবং স্বাগতা মুখোপাধ্যায়। প্রত্যেক অভিনেতার লুক টেস্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পরিচালক ও পুরো টিম এখন ছবির কাজ নিয়ে ব্যস্ত, যাতে নির্ধারিত সময়ে দর্শকদের সামনে এটি তুলে ধরা যায়।

আরও পড়ুনঃ বিজেপিতে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়? নাকি শুরু হয়েছে নতুন রাজনৈতিক চুক্তির অঙ্ক? জল্পনার আগুনে ঘি ঢেলে বৈশাখীর বি*স্ফোরক দাবি, এবার কি বড় চমকের অপেক্ষায় বাংলার রাজনীতি?

ছবির পোস্টারের সঙ্গে একটি বার্তাও শেয়ার করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সত্যের খোঁজে এক কঠিন লড়াইয়ের গল্প দেখানো হবে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ন্যায়বিচারের সন্ধান এই ছবির মূল বিষয়। আগামী অক্টোবরে, অর্থাৎ দুর্গাপুজোর সময়েই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, এই ছবি দর্শকদের কতটা প্রভাবিত করতে পারে।

Tithi Chakraborty

আরও পড়ুন

আরও অন্যান্য খবর