Popular character of Mithijhora serial has changed: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা। এই ধারাবাহিকের (Mithijhora) দর্শকদের জন্য একটি খবর প্রকাশ্যে এসেছে। হঠাৎই বদলে যাচ্ছে এই ধারাবাহিকের প্রধান অভিনেতা। অভিনেতার মুখের বদল হচ্ছে এই ধারাবাহিকে। ধারাবাহিকে রাই ও অনির্বাণের বিয়ে নিয়ে গল্প এগোচ্ছে। এর মাঝেই রাই অনির্বাণের বিয়েতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বেশ কিছুজন। তাদের মধ্যে অন্যতম রাইয়ের দাদা বিক্রম। এই চরিত্রটি বেশ নেগেটিভ। এতদিন আমরা সেই চরিত্রে দেখে এসেছি অনিরুদ্ধ গুপ্তকে। কিন্তু এবার তাঁর মুখ বদল ঘটল (Popular character of Mithijhora serial has changed)।
কেন এই মুখ বদল (Popular character of Mithijhora serial has changed)?
সূত্রের খবর, সামনে বেশ কিছু ভালো ভালো সিরিজের কাজ রয়েছে অনিরুদ্ধ গুপ্তর। তাই মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের জন্য সময় হচ্ছে না। তার জন্য এই বাধ্য হয়ে ধারাবাহিক থেকে সরে আসতে হয়েছে তাকে। এবার থেকে বিক্রমের চরিত্রে দেখা যাবে টেলি অভিনেতা সুতীর্থ সাহাকে (Popular character of Mithijhora serial has changed)। এর আগে ‘প্রথমা’, ‘কাদম্বিনী’, ‘কে আপন কে পর’ বহু ধারাবাহিকে সুতীর্থকে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার রাইয়ের দাদা বিক্রমের চরিত্রে নতুন অভিনেতাকে দর্শকদের কেমন লাগে, এখন সেটাই দেখার।

সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের পর্বে দেখা যাচ্ছে, অনির্বাণ ও রাইয়ের সম্পর্কের মধুর দিক। বাড়িতে অনির্বাণ রাইকে মিস করতে থাকে। তাই ভিডিও কল করে বসে। এদিকে অনির্বাণের ভিডিও কল পেয়ে খানিকটা লজ্জা পায় রাই। তবে ছোট বোন স্রোত ভিডিও কলটিকে ধরে দিদিকে দেয়। তাদের মধ্যে নানা রকম ভালোবাসা পূর্ণ কথাবার্তা হয় তারপর খানিকটা জোর করেই রাই ফোনটা রেখে দেয়। স্রোত, রাইয়ের মধ্যে সব কিছু নিয়েই অল্প কিছু কথা হয়। এদিকে অনির্বানের মা-বাবা ব্যাপারটি শুনে একদমই ভালোভাবে নেয়নি। তারা পরের দিনই অনির্বাণের কাছে আসছে জানা যায়। অনির্বাণ মা-বাবাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। বিয়ে নিয়ে কোন বাধা অনির্বাণ চায় না।
তবে এখন বিয়েতে বাধা দেওয়ার লোক প্রচুর। শৌর্যের দাদা বৌদি প্রথমে অনির্বাণের মন বিষিয়েয়েছিল রাইয়ের বিরুদ্ধে। তারপরে নীলু রায়ের সুখে থাকা মোটেই পছন্দ করতে পারছে না। রাইয়ের দাদা বিক্রম প্রথম থেকেই খিটখিটে স্বভাবের তার প্রতিবন্ধকতার জন্য। সেও এই বিয়ের বিরুদ্ধে। বিয়ের কথা শুনে রাইকে কটু কথা শোনাতে ছাড়েনি কেউ। এবার অবশেষে অনির্বাণের বাবা মা এই বিয়ের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। এই বিয়েটা হবে কী? সংশয় তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। টানটান উত্তেজনা পর্ব চলছে মিঠিঝোরা ধারাবাহিকের (Mithijhora) পর্দায়।






