Mahua Moitra and Saayoni Ghosh sleeping in Parliament: সদ্যই সমাপ্ত হয়ে ফলাফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনের। তৃণমূলের অনেক মহিলা প্রার্থীই সাংসদ হয়েছেন। এদের মধ্যে রয়েছেন মহুয়া মৈত্র, জুন মালিয়া, সায়নী ঘোষ প্রমুখ। জুন মালিয়া সাংসদ হয়ে বলেছিলেন, মহুয়া ও সায়নী ভালো ঝগড়া করতে পারে, ওরা সংসদে গিয়ে চিৎকার করতে পারবে। কিন্তু এ কী! চিৎকার তো মহুয়া ও সায়নী তো সংসদে গিয়ে নেতিয়ে পড়লেন। সংসদে বসে দেদার ঘুম দিচ্ছেন দুই তৃণমূল সাংসদ (Mahua Moitra and Saayoni Ghosh sleeping in Parliament)। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই হইচই।
কী ঘটেছে ঘটনাটি (Mahua Moitra and Saayoni Ghosh sleeping in Parliament)?
ঘটনার সূত্রপাত একটি ছবিকে কেন্দ্র করে। বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচনে নবনির্বাচিত তৃণমূলের তিন সাংসদ মহুয়া মৈত্র, জুন মালিয়া ও সায়নী ঘোষ একই সারিতে বসে রয়েছেন। মহুয়া চোখ বন্ধ, মাথা পিছনের দিকে হেলানো, মাঝে জুন সামনের দিকে তাকিয়ে আর তাঁর বাঁ পাশে সায়নীর চোখ নীচের দিকে নামানো (Mahua Moitra and Saayoni Ghosh sleeping in Parliament)।

এই ছবি সামনে আসতেই শুরু হয় শোরগোল। বিজেপি তো বটেই, নানান বাম নেতারাও এই ছবি নিয়ে কটাক্ষ করতে থাকেন (Mahua Moitra and Saayoni Ghosh sleeping in Parliament)। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কৃষ্ণনগর আর যাদবপুর ঘুমিয়ে পড়েছে”। বামেদের প্রথম সারির কোনও নেতা এই নিয়ে কটাক্ষ না করলেও অনেক কর্মী-সমর্থকরা এই নিয়ে হাসাহাসি করেন।
এই প্রসঙ্গে তরুণজ্যোতি বলেন, “তৃণমূলের মুখে এত কথা মানায় না। ওঁদের সাংসদেরা কত দিন সংসদে যান, সেটা ওঁরা আগে জনসমক্ষে জানান। ওঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো সংসদে উপস্থিতি সারা দেশে সবার থেকে কম” (Mahua Moitra and Saayoni Ghosh sleeping in Parliament)।
এই ছবি ভাইরাল হতেই মাঠে নামে ঘাসফুল শিবির। এই ছবির আসল ভিডিও দেখানোর দাবী করে তারা। শাসক দলের দাবী, বিজেপি ছবি বিকৃত করেছে। তৃণমূলের তরফে আবার একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, আম আদমি পার্টির সাংসদ অরবিন্দ সওয়ান্ত বক্তৃতা রাখছেন। তাঁর পিছনের সারিতেই বসেছিলেন মহুয়া, জুন ও সায়নীরা। তৃণমূলের দাবী, ওই ফুটেজ থেকে স্ক্রিনশট নিয়ে ছবি বিকৃত করে কুৎসা রটানো হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে (Mahua Moitra and Saayoni Ghosh sleeping in Parliament)।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “বিজেপি দলটাই বিকৃত মানসিকতার। বিকৃত রাজনীতির। তাই ওরা এ সবই করে। এগুলো হাস্যকর। কথা বলতে বলতে সবার চোখের পলক পড়ে। সেই ছবি দিয়ে কেউ যদি বলে ঘুমোচ্ছে, সেটা কি কোনও কাজের কথা হল? আজকের দিনে এ সব করে মানুষকে কখনও ভুল বোঝানো যায়” (Mahua Moitra and Saayoni Ghosh sleeping in Parliament)?





