Dev talk about election result: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের পঞ্চম দফা সম্পূর্ণ হয়েছে। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। ঘাটাল এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে। প্রচারে বেরিয়ে জনসংযোগ করছেন তিনি। মিশে যাচ্ছেন জনতাদের সাথেই। কখনো কাউকে বুকে জড়িয়ে ধরে আবার কখনো ব্যাট হাতে খুদেদের সাথে এক রাউন্ড ক্রিকেট খেলে মন জয় করে নিচ্ছেন দেব (Dev)। রাজনীতিবিদরা অনেক সময় বাকি সব নেতা মন্ত্রীদের তুলনায় দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দুবারের জয়ী সাংসদ দেব। তার ওপর তিনি টলিউড সুপারস্টার। সাংসদ হিসেবে দশ বছর পেরিয়েছে অভিনেতা দেবের।
ষষ্ঠ দফার ভোটের মাত্র বাকি কয়েকটি দিন। ঘাটালের মানুষের গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার পাল এবার। এতদিন ঘরে ঘরে গিয়ে প্রচার করেছেন দেব। নিজের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূল তারকা প্রার্থী। এবার নির্বাচনের আগে দিলেন বিশেষ বার্তা (Dev talk about election result)।
তৃণমূলের তারকা প্রার্থী সুপারস্টার দেব (Dev) বলেন, “নমস্কার, আমি দীপক অধিকারী। আপনাদের প্রিয় দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রে ২৫ মে নির্বাচন। আমি জোর করব না যে আমাকেই ভোটটা দিতে হবে। কিন্তু হ্যাঁ, এইটা নিশ্চয়ই বলব যেই দল সবাইকে নিয়ে ভাবে, প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে, প্রত্যেকটা মহিলাদের নিয়ে ভাবে, ছাত্র-ছাত্রীদের নিয়ে ভাবে, তাদেরই হাতটা শক্ত হওয়া উচিত। রইল কথা আমার! আমি আপনাদের আশীর্বাদ পেয়ে এমনি জিতে যাব। ভালো থাকবেন এবং হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে অনুরোধ, নিজের ভোটটা নিজে দেবেন। জয় হিন্দ” (Dev talk about election result)। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে এই বার্তা শেয়ার করা হয়েছে।
নির্বাচনের মাঝেই বহুবার সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছেন তিনি। প্রচারে গিয়ে দুর্নীতি নিয়ে অনেক কথা শুনতে হয় দেবকে। সে প্রসঙ্গে তারকা সাংসদ (Dev) বলেছেন, “দুর্নীতি আর শুধুমাত্র বাংলার ইস্যু না, এটা গোটা ভারতবর্ষের ইস্যু হয়ে গিয়েছে। যে যত বড় চোর সে তত বড় পোস্টে আছে। আমাদের দলে পার্থদা, কেষ্ট দা জেলে আছে। এটা কোন দলের দোষ না মানুষ যদি সেই দলকে ভোট দেয় তারা তো নেবেই। আজ যদি মানুষ শিক্ষিত ভালো লোককে ভোট না দেয় । দেশের বেসিক হচ্ছে শিক্ষা। যতদিন না আমাদের দেশে শিক্ষা ঠিক হবে ততদিন আমাদের দেশের উন্নতি হবে না” (Dev talk about election result)।
দেবের (Dev) বাংলা উচ্চারণ নিয়ে বারবার কটাক্ষের মধ্যে পড়তে হয়েছে, এ নিয়ে কি মন খারাপ করেন। এ প্রশ্নের উত্তরে সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, “আমি খুব পজেটিভ একটা মানুষ। মানুষ এখন ২৪ ঘন্টার মধ্যেই ২৩ ঘন্টা খুঁত খুঁজতে ব্যস্ত। ওরা আমাকে এতটা সময় দিয়ে খুঁত খুঁজেছে এতটা সময় আমার মা-বাবাও দেয় না ওরা যে সময়টা আমাকে দিয়েছে”।
সুপারস্টার নায়কের সংখ্যা কি দিনের পর দিন কমে যাচ্ছে, অভিনেতা বলছেন, “এটা শুধুমাত্র বাংলায় না সারা ভারতবর্ষে হচ্ছে। আগেকার দিনে হলে সিট ভাঙ্গা হত অনেক কিছু হত। এখন মাল্টিপ্লেক্স এর সব কিছু ভদ্র হয়ে গিয়েছে। হলে চিৎকার করতে গেলে পাশের লোকটা বলবে চুপ করতে। হাসতে পারবেনা, চিৎকার করতে পারবেনা। কোথাও গিয়ে সিনেমার ভাষা পরিবর্তন হয়েছে। দর্শক যে ধরনের ছবি দেখতে অভ্যস্ত ছিল এখন তারা অন্য ধরনের ছবি দেখতে অভ্যস্ত। প্রত্যেক পাঁচ বছরে শুধু নির্বাচন হয় না, মানুষের টেস্ট পরিবর্তন হয়”।
রাজনীতির ময়দানে (Dev talk about election result) দশ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেতা দেব (Dev)। এই প্রসঙ্গে পরিচালক রাজ চক্রবর্তী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আমার দেব কে উইশ করার কিছু নেই, দেব কে উইশ করবে সাধারণ মানুষ। ঘাটালের দুবারের এমপি তিনি। ও যেভাবে মানুষের কথা ভাবে, মানুষের জন্য করে সবাইকে নিয়ে চলার জন্য ও সত্যিই ভালো একজন মানুষ”।
দেবকে (Dev) শুভেচ্ছা জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। রচনা প্রসঙ্গে দেব জানিয়েছেন, “রচনাদিকে মনে হয়, যেভাবে উনি প্রচার করছেন, লোকাল লিডাররা ওনাকে মিস ইউজ করছে। রচনা দি আমার প্রিয় একজন মানুষ। আমার ক্যারিয়ারের প্রথম নায়িকা উনি। রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হয় উনি ভালো জননেত্রী হবেন। আমি যেভাবে সোশ্যাল মিডিয়ায় উনার ভিডিও গুলো দেখেছি, আমি নিজেও ওনাকে বলেছি তুমি সব জায়গায় খেতে নেমে যাচ্ছ , বলছেলিডাররা ওরকম ভাবে করছে আমি কি করব”।





