একাধিক প্রেম, লিভ-ইন, পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ানো কী নুসরতের জন্য টাইমপাস? জানুন অভিনেত্রীর প্রেমিকের সংখ্যা

নুসরত জাহান, টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী। বারবার নানান বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। গতকালই খবর আসে তিনি নাকি মা হতে চলেছেন। গতকাল রাতে পোস্ট করা একটি ইনস্টা স্টোরির মাধ্যমে কার্যত এই কথা স্বীকারও করে নেন তিনি। তবে তাঁর স্বামী নিখিল জৈনের কথায় তিনি এই সন্তানের পিতা নন। এরপরই শুরু হতে থাকে জল্পনা। তবে কী যশরতের ঘরেই আসতে চলেছে নতুন অতিথি?

বারবারই নানান বিতর্কে নাম জড়িয়েছে নুসরতের। লাইমলাইটে থাকার জন্য নাকি তিনি ইচ্ছাকৃতই বিতর্কে জড়ান। তাঁর রিয়েল লাইফও কিন্তু রিল লাইফ থেকে কম কিছু নিয়।

আরও পড়ুন- মা হওয়ার জল্পনায় সিলমোহর নুসরতের! সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা 

পার্ক স্ট্রীট ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন বিতর্কে জড়ান নুসরত। শোনা যায়, কাদেরের বিরুদ্ধে পুলিশি তদন্ত চলাকালীনও নাকি তিনি কাদেরের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনিই নাকি কাদেরকে পালাতে সাহায্য করেছিলেন বলেও শোনা যায়। অতীতেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন নুসরত। এমনকি, বিচ্ছেদের সময় প্রেমিকের থেকে মোটা টাকা আদানপ্রদানের কথাও উঠে আসে নুসরতের সম্পর্কে। অনেকেরই ধারণা, মোটা টাকার লোভেই নাকি একাধিক সম্পর্কে জড়ান নুসরত।

ধর্ষণকাণ্ডে নাম জড়ানোর পর কাদেরকে ভুলে কেরিয়ারে মন দেন অভিনেত্রী। এরপর তাঁর জীবনে আসেন নিখিল। ২০১৯ সালে রাজকীয়ভাবে বিয়ে সারেন তারা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ছেদ পরে তাদের দাম্পত্যের সম্পর্কে। এর কারণ হিসেবে ধরা হয়, অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে নুসরতের অতিরিক্ত ঘনিষ্ঠতা। পরকীয়ার কারণেই ভেঙে যায় নুসরতের বিয়ে।

RELATED Articles