সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল পুরনো ভিডিও! কোন ক্ষেত্রে শ্বশুর অমিতাভকে টক্কর দিয়ে এগিয়ে গেলেন ঐশ্বর্য?

ঐশ্বর্য! বলিউডের ঐশ্বর্যই ছিলেন তিনি!  সিনেমায় তাঁর উপস্থিতি মানেই সিনেমা হিট। এমনই অদ্ভুত মাদকতা ছিল তাঁর। এখন‌ও হয়তো আছে। তাঁর মোহময়ী রূপে মুগ্ধ হয়নি এমন মানুষ ভারতবর্ষে খুঁজে পাওয়াও অমিল। বিতর্কও যে তার জীবনকে কম স্পর্শ করেনি এমনটা নয়।‌ কিন্তু সব সামলে আজ তিনি বচ্চন পরিবারের বধূ। অমিতাভ পুত্র অভিষেককে বিয়ে করে ১৪ বছরের বৈবাহিক জীবন কাটিয়ে ফেললেন তিনি।
আরও পড়ুন- নিজেকে প্রমাণ করেও কপালে জুটেছে নেপো কিডের তকমা! কি করে ট্রোলিং সামলান অভিষেক? 

শ্বশুরবাড়ির প্রত্যেকের সঙ্গে তাঁর দারুন সম্পর্ক। তাঁর স্টারডম কোনদিন তাঁদের সম্পর্কের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। ‌ কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে, যেখানে নিজের পুত্রবধূর ওপর বেশ ক্ষিপ্ত রয়েছেন শ্বশুরমশাই অমিতাভ বচ্চন। কিন্তু কেন‌ও!

চলুন তাহলে পড়ে নেওয়া যাক বিস্তারিত-

এই ভিডিওটি কোন বনেগা ক্রোড়পতি সিজন ১১ এর সময়কার। ‌ অমিতাভ বচ্চন-এর সঞ্চালনায় চলা এই রিয়েলিটি শো টি অত্যন্ত জনপ্রিয়। বুদ্ধিদীপ্ত এবং কৌতুকপূর্ণ সঞ্চালনায় ভারতবাসীর মন জিতেছেন বিগ বি। এই মঞ্চেই একবার এক অদ্ভুত ঘটনা ঘটে। যা দেখে নিজের পুত্রবধূর উপর রেগে যান বলিউডের শাহেনশাহ্।

প্রসঙ্গত, এই শো তে হট সিটে বসে প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন তাঁর পুত্রবধু ঐশ্বর্যকে নিয়ে তাঁরা কতটা প্রশংসা করতে পারেন! আসলে প্রতিযোগীকে প্রশ্ন করা হয়েছিল শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত একটি সিনেমার নাম বলতে যেখানে তাঁরা ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন! ব্যস, প্রতিযোগী সেই যে মুখ খোলেন আর বন্ধ‌ই করতে চান না। প্রশংসায় ভরিয়ে দেন অভিষেক পত্নীকে। চোখ থেকে শুরু করে রূপ ঐশ্বর্য’র প্রশংসায় কোন‌ও কিছুই বাদ দেন না ও তাঁর ওই অনুরাগী।

আরও পড়ুন- রাহুল-রুকমা মিলেমিশে ‘রাজমা’! নিজেদের সম্পর্কের এ কী অদ্ভুত নামকরণ করলেন রাহুল!

আর এতেই রেগে লাল শ্বশুরমশাই। একটানা পুত্রবধূর নামে প্রশংসা শুনে রাগত স্বরে তিনি বলেন, আপনি আমার চোখের প্রশংসা তো করলেন না?!

এই শুনে খানিকটা ভরকে গেলেও ওই প্রতিযোগীকে আশ্বস্ত করেন অমিতাভ। বলেন তাঁর ভালোলাগার কথা অবশ্যই তিনি ঐশ্বর্যকে জানিয়ে দেবেন। আর ওই রাগ যে নেহাতই তাঁর কৌতুকপূর্ণ অভিনয় তা আর বলে দিতে হয় না!

RELATED Articles