স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক (new serial)। গত সপ্তাহ হয়ে গেছে তারই লুটসেট। এখনো ধারাবাহিকের নাম প্রকাশে আনা হয়নি। এমনকি ধারাবাহিকের নায়ক নায়িকার নাম ও প্রকাশ্যে আসেনি তবে। এই ধারাবাহিকে থাকবে জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী। যাচ্ছে যাদেরকে নায়কের মা বাবার চরিত্র দেখা যাবে। কিন্তু চিন্তার ভাঁজ স্টার জলসার (star jalsa) দর্শকদের কপালে। এর আগেও নতুন ধারাবাহিক আসার খবর পেয়েছিল। শেষ পর্যন্ত তা ফলপ্রসু হয়নি। দর্শকরা জানতে পারেন সেই ধারাবাহিক আর আসবেনা।
স্টার জলসা চ্যানেলে ওই ধারাবাহিক কেন আসছে না তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রোডাকশন হাউজের মধ্যে বিবাদ দেখা গিয়েছে। তবে এবারে যে ধারাবাহিকটি আসছে সেটি অন্য প্রোডাকশন হাউজের। ফের নতুন ধারাবাহিকের আগমন কতটা দর্শকদের খুশি করবে সেটাই দেখার। নাকি এই ধারাবাহিক নিয়েও তৈরি হবে বিবাদ। প্রোমো না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। স্টার জলসা পর্দায় নজর রাখতে হবে নতুন ধারাবাহিকের প্রোমোর জন্য।
আগের যে ধারাবাহিক দেখার জন্য উৎসুক হয়েছিল স্টার জলসার দর্শকরা তা কোন কারণে বন্ধ হয়েছিল কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ তা স্পষ্ট হয়নি। হাউজের সাথে চ্যানেলের নাকি নায়ক নায়িকার সাথে সমস্যা কি কারনে ঠিক এমন সিদ্ধান্ত তা বলা মুশকিল। আবার অনেক দর্শকই মনে করছিল আইপিএলের মাঝে নতুন কোন ধারাবাহিক আনতে চাইছে না স্টার জলসা, তার জন্যই এই পদক্ষেপ।
কারা থাকছেন স্টার জলসার (Star Jalsa) এই ধারাবাহিকে?
সেই খবরের পর এবার আইপিএলের মাঝেই স্টার জলসার নতুন ধারাবাহিকের খবর এলো দর্শকদের কাছে। স্টার জলসা দেখা যাবে নতুন ধারাবাহিকে নায়ক বাবা-মায়ের চরিত্রে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী প্রথমবার জুটি বাঁধবেন। স্টার জলসায় আসছে ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল গত ৫ দিন ধরে চলেছে ওই ধারাবাহিকের লুক সেট। ফাইনাল লুক সাথে কনফার্ম হয়েছে ।
নায়ক নায়িকা ছাড়াও ধারাবাহিকের বাকি সদস্যরা। এই ধারাবাহিকে নায়কের বাবার চরিত্রে দেখা যাবে খুব জনপ্রিয় অভিনেতা ভরত কলকে। ভরত কল বাংলা ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় মুখ বহু ধারাবাহিকের পাশাপাশি অনেক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ম্যাজিক মোমেন্টসের পুন্যি পুকুর, শ্রীময়ী এমনকি বালিঝড় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই ধারাবাহিকে তাকে দেখা যাবে নায়কের বাবার চরিত্রে। অপরদিকে নায়কের মায়ের চরিত্রের কনফার্ম হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রেশমি সেন-কে।





