এই সপ্তাহে একসাথে একটা নয় দুটো নয় বন্ধ হচ্ছে তিনটি ধারাবাহিক। জি বাংলা চ্যানেলের তিনটি ধারাবাহিক বন্ধ হচ্ছে। আগেই জানা গেছিল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ বন্ধ হতে চলেছে। এরপর জানা গেল ‘আলোর কোলে’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকও শেষ হতে চলেছে। আলোর কোন ধারাবাহিকের প্রযোজনা দায়িত্বে এনআইডিয়াস ক্রিয়েশন রয়েছে। এই প্রযোজনা সংস্থার সঙ্গে নাম জড়িয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তবে জি বাংলার এই ধারাবাহিক সেভাবে দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি।
জি বাংলা চ্যানেলের (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকটি অর্ক গঙ্গোপাধ্যায়ের অর্গ্যানিক প্রোডাকশন হাউসের। একই প্রযোজনা সংস্থার দুটি মেগা ধারাবাহিক একসাথে বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন যে চ্যানেলের সঙ্গে কোন সমস্যা হয়েছে সংস্থার। যদিও জানা যাচ্ছে একদমই কোন ঝামেলার জন্য বন্ধ হচ্ছে না ধারাবাহিক। টিআরপি তালিকায় এই দুই ধারাবাহিকের বেহাল দশার কারণেই বন্ধ হচ্ছে। প্রথমে কার কাছে কই মনের কথা দর্শকদের মনে জায়গা করে নিলেও ক্রমশ তা টিআরপি রেট দখল করে রাখতে পারেনি।
জি বাংলায় (Zee Bangla) কদিন আগেই ঘোষণা হয়েছিল নতুন ধারাবাহিক পুবের ময়নার। এই ধারাবাহিকের হাত ধরেই দিচ্ছেন গৌরব রায় চৌধুরী। এবার এই ধারাবাহিকে তার সঙ্গে দেখা যাবে ঐশানী দে-কে। প্রযোজকের মনোযোগ এখন ‘পুবের ময়না’ ধারাবাহিককে ঘিরে। গৌরব-ঐশানীর নতুন মেগার প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়। পূর্ব ও পশ্চিমবঙ্গের সংস্কৃতির মেলবন্ধন উঠে আসবে এই ধারাবাহিকে। পাশাপাশি জি বাংলা চ্যানেলের নতুন ধারাবাহিক জায়গা করে নিতে পারে। ২৪ জুন বিকেল ৬টায় সম্প্রচার হবে ‘পুবের ময়না’ ধারাবাহিকটি।
জি বাংলা চ্যানেলের (Zee Bangla) এই নতুন ধারাবাহিকের স্লট জানতে পেরেই হতাশায় নেট নাগরিকেরা। একজন লিখেছেন, “পুবের ময়না ধারাবাহিক যদি ৬টায় সম্প্রচার হয়, তাহলে অষ্টমী ধারাবাহিক কখন সম্প্রচার হবে? জি বাংলায় একমাত্র অষ্টমী ধারাবাহিক ছাড়া আর কোনও ধর্মীয় ভিত্তিক ধারাবাহিক নেই। তাই যদি অষ্টমী ধারাবাহিক শেষ হয় তাহলে সুব্রত রায়ের প্রোডাকশন হাউজের একটি নতুন ধর্মীয় ধারাবাহিক নিয়ে আসলে ভালো হয়।” অন্যজন লিখলেন, “এত ভালো গল্প, ৬টায় না দিলেও পারত। বিকেলবেলা টিভি দেখার সময়ই হয় না।” নেট নাগরিকদের এই মন্তব্যের মাঝেই সন্ধ্যে ছটার স্লটে নতুন ধারাবাহিকের ঘোষণা করল জি বাংলা চ্যানেল।
এবার জি বাংলা চ্যানেলের (Zee Bangla) তরফে নতুন ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হল। ধারাবাহিকের নাম ডায়মন্ড দিদি জিন্দাবাদ। ধারাবাহিকে একটা মেয়ের গল্প যে মেয়ে তিনবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছে থার্ড ডিভিশনে। তবে স্বপ্ন পরিবারের পাশে দাঁড়ানোর। একদিন সবকিছু করে দেখানোর সাহস রয়েছে মনে। ভালো ইংলিশ বলতে না পারার জন্য বড় রেস্টুরেন্ট থেকে ওয়েটারের কাজ চলে যায়। রেস্টুরেন্ট ম্যানেজারকে চ্যালেঞ্জ দেয় এই দোকানের সামনেই নিজের দোকান খোলার। আর এই গোটা বিষয়টি সম্ভবত ধারাবাহিকের নায়ক তার ব্লগিংয়ে রেকর্ড করে নেয়। অর্থাৎ ডায়মন্ড দিদির লড়াইয়ের গল্প। নিজের পায়ে দাঁড়ানোর গল্প ফুটে উঠবে এস জি বাংলার পর্দায় সোম থেকে শনি রোজ সন্ধ্যে ছটায়।





