Today’s Episode of Mithijhora: শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় এবং তাদের অভিনয়ে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নিলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন।
সম্প্রতি, মিঠিঝোরা ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে রাই ঘটনাটি বুঝতেই পারেনি। সে মনে করেছে যে তাকে বিকল্প হিসেবে ডাকা হয়েছিল। অর্থাৎ অনির্বাণের হবু বউ না আসাতে বিকল্প একজন মানুষ হিসেবে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রাই বুঝতে পারেনি ঘটনাটি তাকে কেন্দ্র করে ছিল। অনির্বাণ বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে নানা ভাবে কথা শুনিয়েছে সে। এই পুরো ঘটনায় রেগে যায় রাই, এবং সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আসল ব্যাপারটি বোঝাতে আসে তার ছোট বোন বৌদি ও অনির্বাণ। তবে সেখানেও কারোর কথা শোনে না রাই।
বাড়ি ফিরে আসে ছোট বোন স্রোত বৌদি সকলেই। ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে, রাতে রাইয়ের কোনও কথা না শুনে একে একে পুরো ঘটনাটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে রাই। এদিকে অনির্বাণ ভাবতে থাকে রাইয়ের সাথে সে ভুল করেছে। নিজের মধ্যে অনুতপ্ত হতে থেকে অনির্বাণ ঠিক করে সে পরের দিন সকালের আগেই বিদেশে চলে যাবে।
মিঠিঝোরা ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে, পরের দিন ভোরবেলা পাঁচটার সময় অনির্বাণের বাড়িতে পৌঁছায় স্রোত আর রাই। জানতে পারে ইতিমধ্যেই অনির্বাণ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এতটুকু সময় নষ্ট না করে, তারাও রওনা দেয় এয়ারপোর্টের দিকেই। রাস্তায় খুঁজতে থাকে অনির্বাণকে। কিছুক্ষণ আগেই অনির্বাণ বেরিয়েছে তাই রাস্তার মধ্যেই কোনওভাবে যদি অনির্বাণকে আটকে ফেলা যায়, তাহলে হয়তো বোম্বে যাওয়া থেকে আটকানো যাবে, এটাই ভাবতে থাকে রাই। হঠাৎই সে খুব অনুতপ্ত বোধ করে। ভাবতে থাকে এত অপমানের পর কিভাবে অনির্বাণের মুখোমুখি হবে সে। তাই সে ফিরে যেতে চায়। স্রোতের বকুনিতে চুপ করে রাই।

অনির্বাণের গাড়ির টায়ার পাংচার হওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে অনির্বাণকে। অনির্বাণ একটা গাড়ির খোঁজ করছিল যাতে তার ফ্লাইট মিস না হয়ে যায়। রাইয়ের গাড়িতেই হাত দেখায়। অনির্বাণকে দেখে গাড়ি থেকে নেমে আসে স্রোত। রাই গাড়িতেই বসে থাকে।
পরে গাড়ি থেকে নেমে কিছু কথা বলার আগেই অনির্বাণ ক্ষমা চায় রাইয়ের কাছে। রাইয়ের কোনও কথা শুনতেই রাজি হয় না অনির্বাণ। ভুল বোঝাবুঝি মেটে না। তবে অনির্বাণকে থেকে যেতে বলে রাই। অনির্বাণ বলে, তাঁর থাকার আর কোন জায়গা নেই। কার কাছে ফিরবে সে! একথা শুনেও চুপ করে থাকে রাই। রাইয়ের কথা মেনে কী ফিরবে অনির্বাণ? জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকের (Mithijhora) পরবর্তী পর্ব।





