ভরত কলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন মানসিকভাবে, ফের কীভাবে উঠে দাঁড়িয়ে অভিনয়ে ফিরলেন, জানুন অভিনেত্রী অনুশ্রী দাসের ব্যর্থ দাম্পত্যের কাহিনী! !

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাস (Anushree Das)। বড় পর্দার সাথে সাথে ছোট পর্দাতেও তার অভিনয় দর্শককে মুগ্ধ করে। তিন দশকেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করে চলেছেন তিনি। তার অভিনয় জীবনের শুরু হয়েছিল যাত্রা দিয়ে। যাত্রাভিনেত্রী কাকুলি চৌধুরীকে আদর্শ মেনে তিনিও যাত্রাভিনেত্রী হতে চেয়েছিলেন, পরবর্তীতে যাত্রার হাত ধরেই বড় পর্দায় কাজের সুযোগ পান। তবে কর্ম জীবনে অসম্ভব জনপ্রিয় এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেননি।

অনুশ্রীর প্রথম ছবি ছিল ব‌উরানী, ১৯৯১তে মুক্তি পাওয়া এই ছবিতে ভাস্করের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি করার পর ভাস্কর ও তার জুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এই ছবির পর অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়র সুপ্রতিষ্ঠিত হয়। এই ছবির পর রূপবান কন্যা, বিশ্বাস-অবিশ্বাস, বকুল প্রিয়া, প্রাণের চেয়ে প্রিয়, অবুঝ মন ইত্যাদি একটার পর একটা ছবির অফার আসতে শুরু করে তার কাছে।

এই অভিনয় সূত্রেই তিনি প্রেমে পড়ে যান জনপ্রিয় অভিনেতা ভরতকলের। বেশ কয়েক বছর প্রেম করার পর বিয়ে করেন তারা। কিন্তু সংসার সুখের হয়নি তাদের। শোনা যায় যে, বিয়ের পর অনেক নায়িকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন ভরতকল, বিবাহ বর্হিভূত এই সম্পর্ক মানতে পারেননি অভিনেত্রী। অন্যদিকে অনুশ্রী তখন সাফল্যের চূড়ায়, স্ত্রীর এত সাফল্যে ঈর্ষান্বিত ছিলেন ভরতকল‌ও। স্ত্রীর অভিনয়ে নাকি আপত্তি ছিল তার। এরপর তারা বিবাহ বিচ্ছেদ করেন।

বিবাহ বিচ্ছেদের পর মানসিক দিক থেকে ভেঙে পড়েন অভিনেত্রী, এমনকি অবসাদেও ভুগতে শুরু করেন তিনি। শোনা যায়, এই সময় অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। এইসময় ক্যারিয়ারে অনেকটাই ক্ষতি হয়েছিল তার। দীর্ঘ সময় পর নিজেকে সামলে আবার অভিনয়ে ফেরত আসেন অনুশ্রী। পরবর্তীতে ভরতকল দ্বিতীয় বিবাহ করলেও অনুশ্রী আর বিয়ে করেননি। একাই রয়ে গিয়েছেন আজীবন।

ইদানীংকালে ছোট পর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। মোহর, শ্রীময়ী,খড়কুটো, মেয়েবেলার মতো ধারাবাহিকে কাজ করে এখন ছোট পর্দারও পরিচিত মুখ তিনি। কর্মক্ষেত্রে খুব একটা সমালোচনার শিকার না হলেও মেয়েবেলা ধারাবাহিকে রূপা গাঙ্গুলীর জায়গায় মুখ পরিবর্তন হয়ে আসার কারণে কিছুদিন তাকে সমালোচিত হতে হয়েছিল। কারণ দর্শক রূপা গাঙ্গুলীর জায়গায় প্রথমদিকে অনুশ্রীকে মানতে পারেননি। পরে অবশ্য মেয়েবেলার বিথী চরিত্রে অনুশ্রীর অভিনয় দর্শকের মনে জায়গা করে নেয়। সম্প্রতি সান বাংলার দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে কাজ করছেন অনুশ্রী দাস।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles