বিলাস বহুল বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেয় সিকিউরিটি, আজ সেই বাড়িরই মালিক অক্ষয় কুমার

প্রত্যেকটা সফল মানুষের পিছনেই লুকিয়ে থাকে তাঁর দীর্ঘ সময়ের চেষ্টা, কষ্ট ও অজস্র অজানা কাহিনী। বলিউড ইন্ডাস্ট্রিতেও এমন অনেক অভিনেতাই রয়েছেন যারা আজ সফলতার চরম শীর্ষে থাকলেও একসময় এই জায়গা পাওয়ার জন্যই তাদের হয়ত অনেক জায়গাতেই অপমানিত হতে হয়েছে। অক্ষয় কুমার তাদের মধ্যে একজন।

কেরিয়ারের শুরুতে অক্ষয় কখনও ভাবেননি যে তিনি অভিনেতা হবেন। কিন্তু মডেলিং দুনিয়ায় পা রাখার পর তাঁর মনোভাব বদলায়। তখন থেকেই শুরু হয় তাঁর লড়াই। তাঁর জীবন কাহিনী অনেককেই অনুপ্রেরণা যোগায় নিজের স্বপ্ন পূরণ করার জন্য।

আরও পড়ুন- লকডাউনে শুটিং বন্ধ, বাড়িতে বন্দি থাকাকালীন কাকে খুব মিস করছেন জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী?

আজ এই জায়গায় পৌঁছতে জীবনের নানান পথে কঠিন যুদ্ধ করতে হয়েছে আক্কিকে। এরই মধ্যে উল্লেখযোগ্য তাঁর বাড়ির গল্প। আজ থেকে প্রায় ৩২ বছর আগেকার কথা। সেই সময় এক ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন আক্কি। প্রায় পাঁচ মাস কাজ করার পরও কোনও পারিশ্রমিক নেন নি তিনি। এর বদলে তিনি ওই ফটোগ্রাফারকে বলেন তাঁর কয়েকটা ছবি তুলে দিতে।

রাজী হয়ে যান ফটোগ্রাফার। সমুদ্র সৈকতের ধারে ঠিক হয় হবে ফটোশুট। এরই সামনে ছিল এটি বড় বাংলো। এর পাশেই পোজ দিচ্ছিলেন অক্ষয় কুমার। এমন সময়ই ঘটে এক কাণ্ড।

ওই বাংলোর সিকিউরিটিম্যান তাদের দিকে তেড়ে আসেন। সেখান থেকে অক্ষয়দের তাড়িয়ে দেন তিনি। তবে ততক্ষণে গোটা দুয়েক ছবি তোলা হয়েছিল তাদের। ভাগ্যের ফেরে আজ সেই বাংলোরই মালিক অক্ষয় কুমার। কিছুদিন আগেই একথা সকলের সঙ্গে শেয়ার করেন অভিনেতা।

আরও পড়ুন- বোল্ড লুকে ইনস্টাগ্রামে ধরা দিলেন সিরিয়ালের প্রতিবাদী “মোহর”, দেখে নিন ছবি 

নানান সাক্ষাৎকারে অক্ষয় বারবার বলেছেন তাঁর এই সফলতার পিছনে আসল হাত তাঁর ভক্তদের। এর জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। তাদের ভালোবাসার জন্যই নিজের মনের মতো বাড়ি সাজিয়ে তুলতে পেরেছেন অক্ষয়, এমনটাই বিশ্বাস করেন অভিনেতা।

RELATED Articles