শুরুর থেকেই জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিক নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় (Zee Bangla) বেশ জনপ্রিয়। তিন বোনের গল্প নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠা পড়া দেখানো হচ্ছে ধারাবাহিকের পর্দায়। রাইয়ের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও নিলুর চরিত্রে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুকে।
সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে নতুন খলনায়কের প্রবেশ হয়েছে। ঝড় উঠেছে রাই এর জীবনে। খলনায়কের চক্রান্তে রাই নতুন ফ্যাসাদে। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজীব বসু। রাইয়ের সাথে নায়কের আসনে দেখা যাচ্ছে অনির্বাণকে। ধারাবাহিকে অনির্বাণের চরিত্র দেখা যাচ্ছে সুমন দে-কে। অনির্বাণের অফিসে কাজ করে রাই। নিজেকে নির্দোষ প্রমাণ করে অনির্বাণের হাতে রেজিগনেশন লেটার তুলে দিয়েছিল রাই। রাইয়ের কাছে ক্ষমা চাইতে রাইয়ের বাড়ি পৌঁছায় অফিসের বস অনির্বাণ। মিঠিঝোড়া (Mithijhora) ধারাবাহিকের এমনই একটি মেগা পর্ব আমরা দেখেছি। এবার নতুন প্রোমোতে দেখা যাচ্ছে অফিসে ফিরতে চলেছে রাই। এদিকে অনির্বাণ হচ্ছে রাইয়ের পুরনো প্রেমিক এবং এখন রাইয়ের বোন নীলুর বরের দাদা। এটা নিয়েই টানটান উত্তেজনা তৈরি হয়েছে ধারাবাহিকে। কি পরিস্থিতি তৈরি হতে পারে তাই ভেবে দর্শকেরা চিন্তায়।
ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে, অনির্বাণের অফিসেই শৌর্যের সাথে দেখা হয়েছে রাইয়ের। মনে হচ্ছে নীলুর সব মিথ্যে ফাঁস হয়ে গিয়েছে। তাই শৌর্যের আবার রাইয়ের কথা মনে পড়েছে। মিঠিঝোরা ধারাবাহিকের রাই অনির্বাণের অনস্ক্রিন কেমিস্ট্রি জমজমাট। দর্শকদের বেশ মন বসেছে তাদের কেমিস্ট্রিতে। কেমন সম্পর্ক অফ স্ক্রিনে? সম্প্রতি মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের অন্দরমহলে উঁকি দিতেই খোঁজ পাওয়া গেল সুমন দে আর আরাত্রিকা মাইতির। সাথে রয়েছে রাইয়ের পুরনো প্রেমিক অর্থাৎ সপ্তর্ষি রায়। রাইয়ের পুরনো প্রেমিক শৌর্যের ভূমিকায় অভিনয় করছে সপ্তর্ষি।
এবার সাক্ষাৎকারে পুরনো প্রেমিক ও বর্তমান প্রেমকে সঙ্গে নিয়ে বসেছেন আরাত্রিকা মাইতি। সাক্ষাৎকারে তারা কথা বললেন মিঠিঝোড়া (Mithijhora) ধারাবাহিক নিয়ে। কি ঘটতে চলেছে তাদের জীবনে শেষ সম্পর্কে আভাস দিলেন। রাই কী সম্পূর্ণভাবে ভুলে গেছে শৌর্যকে? নাকি এখন অফিসের বস অনির্বাণের প্রেমে হাবুডুবু খাচ্ছে রাই? এখন সেটাই দেখার। শৌর্যর প্রতি কতটা নরম হয় রাই। নাকি এবার পুরনো ভুলে এগোবে নতুন সম্পর্কে। অনির্বাণ রাইয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি সবাই পছন্দ করেছে। তবে কি বর্তমানে প্রেম করছেন তারা? সাক্ষাৎকারে তাদের মুচকি হাসি এমন জল্পনা উসকে দিচ্ছে।
সম্প্রতি সাক্ষাৎকারে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের নায়ক নায়িকার সাক্ষাৎকারে ফাঁস তাদের সম্পর্ক। সাক্ষাৎকারে, তাদের প্রায়শই ঝগড়া করতে দেখা গেছে। অনস্ক্রিনে প্রেমের সম্পর্ক হলেও অফস্ক্রিনে ঝগড়া করতেই ব্যস্ত তারা। স্বাভাবিকভাবেই আগের থেকে অনেক বেশি লাজুক ভাবে দেখা গিয়েছে আরাত্রিকাকে। এদিকে সুমন একটু একটু করে প্রেমে পড়ছেন আরাত্রিকার। সাক্ষাৎকারে আরাত্রিকাকে দেখে সুমন গেয়ে উঠলো ‘হালকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজও তোমায় পরতে বলেছি’। এদিকে রাইয়ের পুরনো প্রেম শৌর্য গেয়ে উঠল ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’। এদিকে আরাত্রিকা তাদের কমপ্লিমেন্ট দিতে গিয়ে সপ্তর্ষি থেকে সুমনকে বেশি কমপ্লিমেন্ট দিয়েছেন।






