ইউটিউবের দুনিয়াতে রাজত্ব করছেন আরমান মালিক (Arman Malik)। বিগত দুই বছর ধরে জনপ্রিয়তার শিখরে রয়েছেন তিনি। আরমান মালিকের দুই বউ পায়েল ও কৃতিকা। সেই নিয়েই বেশ চর্চা চলে। তবে সে সবকিছুতে ভ্রুক্ষেপ না করে দুই বউকে নিয়ে একই ছাদের তলায় থাকেন তিনি। আরমান প্রথম বিয়ে করেছিলেন পায়েলকে। পরে পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে বিয়ে করেন আরমান। সেই বিয়ে করতে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি (Arman Malik)। আপাতত তার চারজন সন্তান রয়েছে। তাদের ব্লগে জনসাধারণের নিয়ে কথা তেমনভাবে বলতে শোনা যায় না। কটাক্ষের কোন উত্তর তারা তাদের ব্লগে দেন না।
সম্প্রতি, সিদ্ধান্ত কান্ননের পডকাস্টে এসেছিলেন পায়েল কৃতিকা ও তাদের স্বামী আরমান। মাত্র বছর দুয়েক আগে এই ইউটিউব দুনিয়াতে পা রেখেছেন। আর ইউটিউবে দুনিয়াতে পা রাখার সঙ্গে সঙ্গেই চমকে দিয়েছেন সকলকে। দুই বউকে নিয়ে এক ছাদের তলায় থাকা একই বিছানায় শোয়ার মত ঘটনা ঘটে তাদের সংসারে।
তবে আরমান মালিকের (Arman Malik) সম্পত্তির বহর দেখলে আপনার চোখ কপালে উঠবে। সে সবকিছু নিয়ে বিভিন্ন সময়ে তারা ভিডিও শেয়ার করে থাকেন। রয়েছে বিলাসবহুল বহু গাড়ি, ফ্ল্যাট, বাংলো – যেন পৃথিবীর সবকিছু তাদের কাছে আছে। আরমান মালিকের (Arman Malik) কি কি রয়েছে এ প্রশ্নের উত্তরে তিনি জানান, “চন্ডিগড়ে ১০ তলার ফ্ল্যাট রয়েছে আমার। প্রথম ৪ তলায় আমরা থাকি। বাদবাকি ৬ তলার মধ্যে রয়েছে আমার মিউজিক স্টুডিয়ো, যেখানে আমার গানের শ্যুট করি। বাদবাকি আমার সঙ্গে কাজ করে যারা তারা থাকে। ৬ জন ক্যামেরাম্যান, ২জন ড্রাইভার, ৯জন কাজের লোক, আরও অনেকে। মোট ৪০ জন।”
এই শুনে রীতিমতো অবাক হয়ে যান সাক্ষাৎকার গ্রহীতা সিদ্ধার্থ। তিনি প্রশ্ন করেন যে আপনাদের মোট সম্পত্তি কত? এ প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চেয়েছিলেন আরমান মালিক (Arman Malik)। তবে তিনি বলেন, ‘ধন বলতে যা আছে… ঠিকঠাক জিএসটি দি’। তবে সাক্ষাৎকারে একটু জোরাজুরিতেই মুখ খোলেন আরমান মালিক। জানান ১০০ থেকে ২০০ কোটির মালিক তিনি। এই আয়ের পুরোটাই হয়েছে ইউটিউব থেকে। মাত্র আড়াই বছরে এই টাকা আয় করেছেন তিনি।
২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন সন্দীপ-পায়েল। তাদের এক পুত্র সন্তান হয়। সেই ছেলে দু বছরের জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন পায়েলের বান্ধবী কৃতিকা। কৃতিকাকে দেখে এই প্রেমে পড়েছেন সন্দীপ। দুই বউকে একসঙ্গে রাখতে তিনি ধর্ম পরিবর্তন করেন। মুসলিম ধর্মে দীক্ষিত হন। মুসলিম ধর্মে দীক্ষিত হয়ে নিজের নাম রাখেন আরমান (Arman Malik)। এরপর পায়েলের পরিবার এই বিয়ে নিয়ে আপত্তি তোলে। স্বাভাবিকভাবেই জামাইয়ের দ্বিতীয় বিয়ে কে মেনে নেবে। আরমানের (Arman Malik) ঘর ছেড়ে পায়েল ছেলেকে নিয়ে চলে যায়। তবে ফিরে আসেন আরমানের (Arman Malik) কাছে। একসঙ্গে থাকতে শুরু করেন তিনজনে মিলে। ২০২২ সালে পায়েল জন্ম দেন দুই যমজ সন্তানের আয়ান এবং তুবার। এবং কৃতিকার কোলে আসে ছেলে জায়েদ।






