বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় প্রায় প্রতি সপ্তাহেই থাকে একের পর এক চমক। তবে প্রায় দু-তিন মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থানে সেভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল না। একের পর এক সপ্তাহ ধরে স্টার জলসার অনুরাগের ছোঁয়া রীতিমতো রাজ করে এসেছে টিআরপি তালিকায়। তবে এবার সেই তকমা সরে গেল এই ধারাবাহিকের উপর থেকে।
প্রসঙ্গত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো ফল করে এসেছে। এই ডিটেকটিভ ধর্মী গল্প যে দর্শকের মনে প্রথম থেকেই দাগ কেটেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রতি সপ্তাহে চেষ্টা করেও অনুরাগকে টপকাতে পারছিল না এই ধারাবাহিক। সেটা এই সপ্তাহে হয়ে গেছে।
এই সপ্তাহে টিআরপি তালিকায় সবচেয়ে বড় রদবদল হল অনুরাগের ছোঁয়াকে পিছনে ফেলে জগদ্ধাত্রী টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে। আর 0.1 নম্বরের গ্যাপে দ্বিতীয় স্থানে নেমে এসেছে অনুরাগের ছোঁয়া। জগদ্ধাত্রী তে এখন প্রতিদিনই প্রায় টানটান উত্তেজনার পর্ব চলছে। একদিকে সাংভির বিয়ে এবং অন্যদিকে কৌশিকী মুখার্জিকে মারবার প্ল্যান।
তারপর একটা জমজমাটি প্রোমো এনেছে কিছুদিন আগেই। যেখানে দেখা গেছে এই বিয়ের মধ্যেই যখন কৌশিকী মুখার্জির ওপর গুন্ডারা হামলা করতে যাবে তখনই নিজের জ্যাস স্যানাল রূপে সকলের সামনে ধরা দেবে জগদ্ধাত্রী। আর সেটা দেখে ভক্তরা প্রথম থেকেই খুশি হয়ে গিয়েছিল। আর সেই নিয়ে যে প্রতিদিনই চলছে একের পর এক সুন্দর পর্ব।
জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়ার পরে টিআরপি তালিকায় প্রথম পাঁচে আর কোন ধারাবাহিক রয়েছে তা দেখে নিন এক ঝলকে।
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• জগদ্ধাত্রী ৮.০
২য় •• অনুরাগের ছোঁয়া ৭.৯
৩য় •• নিম ফুলের মধু ৭.৮
৪র্থ •• গৌরী এলো ৭.৫
৫ম •• পঞ্চমী ৬.৪






