সারা ঘর আলপনা আর ছোটো ছোটো লক্ষ্মীর পা দিয়ে সাজানো। থিম অনুযায়ী সাজানো হয় মাকেও। সবকিছু একা হাতে সামলানও। প্রতিবছর নিজের হাতে রান্না-বান্না করে কোজাগরী লক্ষ্মী পূজার দিনে ভোগ নিবেদন করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁকেও দেখায় মা লক্ষ্মীর মতন। কিন্তু দু’বছর ধরে মায়ের আরাধনায় জাঁকজমক কিছুই করছেন না তিনি। বলতে গেলে করতে পারছেন না। কিছু না কিছু বাধা এসেই চলেছে।
প্রতিবছর যেখানে তাঁর বাড়ির পুজোর দিকে তাকিয়ে থাকেন দর্শকবৃন্দ। আর তিনি হয়ে ওঠেন সকলের মধ্যমণি। সেখানে গত দু’বছর ধরে সেই জাঁকজমকে পড়েছে ভাটা। বেহালার বাড়িতে বেশ ভালো বড় করেই লক্ষ্মীপুজো করে থাকেন অপরাজিতা আঢ্য। দুর্গাপুজোর পর এটা তাঁর কাছে আরও একটি উৎসবের মতো। এদিন বাড়ির প্রত্যেক সদস্য হাত লাগান কাজে।
গতবছর সে আনন্দ থেকে বঞ্চিত ছিলেন সকলেই। কারণ পুজোতেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী এবং তাঁর পরিবারের লোকজন। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তখন। কিন্তু তাতে মা লক্ষীকে নিরাশ করেননি। আইসোলেশনে থেকেও কোনমতে মায়ের পুজো করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন। তাই এবার ভেবেছিলেন অন্তত পুজো করতে পারবেন।
কিন্তু না। কিছুদিন আগেই মারা গিয়েছেন অভিনেত্রীর শ্বশুরমশাই। পুজোতে শাশুড়িমাকে পাঠিয়ে দিয়েছিলেন তাঁর বন্ধু-বান্ধবীদের সঙ্গে রাশিয়াতে। সাত দিন কাটানোর পর তিনি ফিরে এসেছেন। তিনি আসার পরই রাশিয়া লকডাউন। বেড়ে গিয়েছে করোনা। অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘বাড়িতে এবার বড় করে লক্ষ্মী পুজো হবে না। মারা গিয়েছেন শ্বশুরমশাই। সব ঠিক থাকলে বড় করে পুজো এমনিতেও হত না। এবার আরই হবে না। কারণ শ্বশুরমশাই মারা গিয়েছেন।
এদিন সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “খুবই ছোট করে পুজো করছি। এবার তো আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন। এবার পুজোতেও সেভাবে আনন্দ হয়নি। তবে একটা কথা বলতে চাই, সব ঠিক থাকলেও বড় করে পুজো করতাম না। তার কারণ করোনা আবার বাড়ছে। এইতো মায়েরা রাশিয়া থেকে এল আর লকডাউন হয়ে গেল।”
গতবার করোনা বাঁধা হয়ে দাঁড়িয়েছিল অভিনেত্রীর জাঁকজমকপূর্ণ লক্ষ্মী পূজায়। এবার তাঁর শ্বশুরমশাই মারা গিয়েছেন। এমনিও তিনি জানিয়েছেন, বড় করে লক্ষ্মী পুজো এবারও তিনি করতেন না। কিন্তু অভিনেত্রীর শ্বশুরমশাই মারা যাওয়ায় তা আরই হয়ে উঠবে না।





