‘সিরিয়ালের ঘনিষ্ঠ সিনের ক্লিপ পোস্ট করলেই পালিয়ে যাচ্ছে প্রেমিকা’, কেন বিয়ে হচ্ছে না, দিদি নাম্বার ১-এর মঞ্চে খোলসা করলেন সায়ন্তন

দিদি নাম্বার ওয়ান (Didi No 1) বাংলা অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। দিদি নাম্বার ওয়ান মানে রচনা বন্দ্যোপাধ্যায় কে ছাড়া আর কিছু ভাবা যায় না। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা দিদি নাম্বার ওয়ানকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে।‌ দিদি নাম্বার ওয়ান সোম থেকে শনি বিকেল পাঁচটায় সম্প্রচারিত হয়।‌ রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবার দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির বিবাহযোগ্য অভিনেতা অভিনেত্রীরা। এসেছিলেন সন্ধ্যাতারা ধারাবাহিকের আকাশনীল ওরফে সৌরজিৎ, খেলনাবাড়ি ধারাবাহিকের সায়ন্তন সরকার, অর্কজা আচার্য প্রমুখ। এদিন দিদির মঞ্চে এসেই ছেলের বিয়ে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন খেলনাবাড়ি ধারাবাহিকে অভিনীত সায়ন্তনের মা।

দিদি নম্বর ওয়ানের (Didi No 1) মঞ্চে খেলতে এসে সায়ন্তনের মা অরুণা সরকার বলেন, ‘চিন্তার আর শেষ নেই। ছেলের বিয়েই হচ্ছে না।’ এই কথায় রচনা জিজ্ঞেস করেন, ‘আরে হচ্ছে না মানে কী? ও কাউকে পছন্দ করছে না নাকি? জবাবে অভিনেতার মা বলেন, ‘না, ও পছন্দ করছে। কিন্তু মেয়েগুলোই না করে দিচ্ছে।’

দিদি নাম্বার ওয়ান (Didi No 1) এর মঞ্চে মাইরে চিন্তিত হওয়ার কথায়, গোটা বিষয়টি স্পষ্ট করে বলেন সায়ন্তন। তিনি বলেন, ‘ধরো কাউকে ভালো লাগল। বললাম। তারপরই প্রথমে জানিয়ে দিই আমি এই প্রফেশনে আছি, অসুবিধা নেই তো? তখন সবাই বলে না নেই। এটা তো কাজ, এই সেই। কিন্তু যেই দুই তিনমাস পর কোনও সিরিয়ালের কোনও ঘনিষ্ঠ সিনের ক্লিপ পোস্ট করলাম সোশ্যাল মিডিয়ায় অমনি আর যোগাযোগ নেই। মাঝরাতে হয়তো একটা মেসেজ করে বলবে আমায় ভাবতে হবে। তুমিও ভাবো। এই করে করেই সবাই পালিয়ে যাচ্ছে।’ সায়ন্তনের কথা শুনে হেসে ফেলেন রচনা। ‌তবে অভিনেতা ও তার মাকে বুদ্ধি দেন রচনা। বলেন, ‘যখন আসার ঠিক ভালো মেয়ে এসে যাবে। ভালো বিয়ে হবে। তবে দেখো সে যেন তোমার পেশাটা বোঝে। ওটা জরুরি।’

অভিনয় সঞ্চালিকা সবকিছু সামলে এখন রাজনীতির ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এ লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে হুগলি থেকে লড়ছেন তিনি। বাংলা দিদি নাম্বার ওয়ান-কে (Didi No. 1) বেশিরভাগ দেখা যাচ্ছে হুগলির অলিতে গলিতে প্রচার সারতে। ভোটের প্রচারের জন্য দিদি নাম্বার ওয়ান এর শুটিংয়ে বাদ পড়েনি। সেই কাজও যথেষ্ট দক্ষ হতে সামলাচ্ছেন তিনি।

রচনা ব্যানার্জীর ভোটে দাঁড়ানোর পরেই আশঙ্কা তৈরি হয়েছিল শেষ হয়ে যেতে পারে দিদি নাম্বার ওয়ান এর যাত্রা। আবার অনেকেই মনে করেছিলেন দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা পদে দেখা যাবে অন্য কাউকে। সেসব জল্পনা উড়িয়ে দিয়ে রচনা জানিয়েছিলেন, ‘লোকসভার প্রচারে ব্যস্ত থাকার ফলে একটি তো ‘দিদি নম্বর ১’-এর (Didi No.1) শুটিং ক্ষতিগ্রস্থ হবেই। তবে প্রচার কিংবা রাজনৈতিক কর্মসূচীর ফাঁকে সেভাবেই সময় ম্যানেজ করব শুটিংয়ের জন্য। প্রয়োজনে রাত্রিবেলায় শুট সারব।’

RELATED Articles