পরনে গাঢ় নীল শাড়ি, নিখিল বাদে অন্য কারোর সঙ্গে মালাবদল সারলেন শ্যামা

নতুন করে আরও একবার মালা বদল সেরে স্বামীকে আপন করে নিলেন শ্যামা। না! তবে এবার রিল লাইফে নয়। রিয়েল লাইফে। বিবাহ বার্ষিকীর দিন নতুন করে বিয়ের সাজে ধরা দিলেন ‘কৃষ্ণকলি’-এর শ্যামা ওরফে তিয়াশা।

তিয়াশা ও সুবানের বিয়ের বয়স বেশ কিছু বছরের। এ বছর তাদের বিবাহ বার্ষিকীর থিম ছিল নীল। সেই অনুযায়ী তাকে নীল শাড়ি ও তার স্বামী সুবানকে দেখা গেল গাঢ় নীল পাঞ্জাবীর বেশে। এমনকি, বিবাহ বার্ষিকীর কেকও ছিল নীল রঙেরই। গাঢ় নীল রঙের ফুল ছিল তিয়াশার সাজের অঙ্গ।

পরনে গাঢ় নীল শাড়ি, নিখিল বাদে অন্য কারোর সঙ্গে মালাবদল সারলেন শ্যামা

বিবাহ বার্ষিকীর এই অনুষ্ঠানে আবার নতুন করে স্বামী সুবানের সঙ্গে মালাবদল সেরে ফেললেন তিনি। এরপর ক্যামেরার সামনে হাসি মুখে দুজনকে পোজ দিতেও দেখা যায়। নিজের ফেসবুক প্রোফাইলে বিবাহ বার্ষিকীর নানান ছবি পোস্ট করেছেন তিয়াশা। এরপরই দর্শকমহল থেকে ভেসে আসে শুভেচ্ছা বার্তা।

বিয়ের পর থেকেই তাদের চলার পথ খুব একটা মসৃণ ছিল না। মাঝে একবার স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না বলেও শোনা যায়। এমনকি, তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক বিশেষ ভালো নয়, এমন গুঞ্জনও কানে আসে। তবে সেই সব প্রতিকূলতা জয় করে একে অপরের কাছাকাছি আসেন তিয়াশা ও সুবান। বলা যায়, অনেক বাধা পেরিয়ে নিজেদের যাত্রা এগিয়ে নিয়ে চলেছেন তারা। শেষ পর্যন্ত একে অপরের সঙ্গেই জীবনের বাকি পথটা তারা শেষ করতে চান, এমনটাই নিজেদের ছবির ক্যাপশনে লিখেছেন তিয়াশা। তাদের এই বিবাহ জীবন সুদীর্ঘ ও বাধাহীন হোক, এমন আশাই রাখা যায়।

RELATED Articles