ফের তেওয়াটিয়া ম্যাজিক! হায়দ্রাবাদের বিরুদ্ধে পার্টনারশিপে নয়া রেকর্ড

সংযুক্ত আরব আমিরশাহির মাঠে জমজমাট আইপিএল ২০২০। ফের একটা রোমহষর্ক ম্যাচ হল রবিবার সন্ধ্যায়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস দল। আর জয়ের নায়ক রাহুল তেওয়াটিয়া ও রিয়ান পরাগ। এই দুইজনের জুটিই ম্যাচ জেতাল রাজস্থানকে। তবে শুধু ম্যাচ জেতাই নয় এই জুটি গড়ল আইপিএলে নয়া রেকর্ডও। হায়দ্রাবাদের ভালো বোলিং লাইন আপকে পিছনে ফেলে জয় পায় রাজস্থান।

রান তাড়া করতে নেমে ষষ্ঠ উইকেটের হয়ে তৃতীয় সেরা অপরাজিত পার্টনারশিপ করলেন তেওয়াটিয়া পরাগ। এদিন দুজনে ৮৫* রানের পার্টনারশিপ যোগ করে। এর আগে ২০১৪ সালে ৮৫ নট আউট পার্টনারশিপ হয় স্টিভ স্মিথ ও জেমস ফকনারের। এছাড়াও ১২২ নট আউট পার্টনারশিপ হয় অম্বাতি রায়ডু ও কায়রন পোলার্ড।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৮ রান করে। ফের দেখা গেল তেওয়াটিয়া ম্যাজিক। টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও শেষমেশ পাঁচ উইকেটে জয়লাভ রাজস্থানের।

RELATED Articles