‘#BoycottShahRukhKhan’পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ছবির দেওয়ার জের! শাহরুখ খানের আপকামিং ছবি ‘পাঠান’ বয়কটের ডাক দিলেন নেটিজেনরা!

আজ সকাল থেকেই টুইটারে এক নম্বরের ট্রেন্ড করছে “#BoycottShahRukhKhan”। কিন্তু কেন? হঠাৎ বলিউডের কিং খানকে বয়কটের ডাক দিলেন কেন সকলে? যার এক ঝলক দেখার জন্য লোকে বসে থাকেন আজ তাঁকেই বয়কটের ডাক দিচ্ছেন সকলে!

আজ বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে বলিউডের কিং খান তথা শাহরুখ খানের সঙ্গে ইমরান খানের একটি ছবি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা নেটপাড়ায়। বয়কটের ডাক দেওয়া হয়েছে শাহরুখ খানের আগামী ছবি ‘পাঠান’কে। প্রসঙ্গত এই ছবিটি পোস্ট করেননি শাহরুখ খান। কিন্তু তাও তাঁকে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।

একজন নেটিজেনই শাহরুখ খান ও ইমরান খানের একসঙ্গে পুরনো ছবি টুইটারে পোস্ট করেছেন। এমনিতেই তালিবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করার পর, ইমরান খানের বিরুদ্ধে এসেছে নানা অভিযোগ। তাঁর তালিবানকে সাহায্য করার মতো অভিযোগ উঠে এসেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা পঞ্চশিরে তালিবানের লড়াইয়ে সাহায্য করছে বলেও খবর এবং আইএসআইয়ের উপস্থিতিতেই তালিবানের সরকারের কারা থাকবেন সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

'#BoycottShahRukhKhan'পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ছবির দেওয়ার জের! শাহরুখ খানের আপকামিং ছবি 'পাঠান' বয়কটের ডাক দিলেন নেটিজেনরা!

পাকিস্তানের এই অবস্থানের মধ্যে শাহরুখ খানের এই ছবিতে সরগরম নেটপাড়া। পাশাপাশি অনেকের ধারণা পাকিস্তানের এই অবস্থার কারণে, ভারত বিরোধী অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে। সেই কারণেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শাহরুখ খানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় এনে দিয়েছে।

বিশ্বজোড়া অনুরাগী বলিউডের কিং খানের। এমনকি তা স্বীকার করেছেন ইমরান খানের ভক্তরাও। অনেকবার ইমরান খানের সঙ্গে দেখা করতে চেয়েছেন শাহরুখ খান। যদিও তাঁর প্রথম দেখা অতটা সহজ ছিলো না। প্রথমবার ইমরান খানের অটোগ্রাফ চাওয়াতে তিনি রেগে গিয়েছিলেন। কারণ সেদিন খেলায় তেমন রান করতে পারেননি তিনি। ২০১৮’তে শেষবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছে শাহরুখ খানকে। তারপর বেশ কয়েক বছরের বিরতির পর ২০২২ সালে যশরাজের ব্যানারে তাঁর পরবর্তী ছবি ‘পাঠান’ আসতে চলেছে। কিন্তু তার আগেই তা বয়কটের ডাক দিয়ে বসেছেন নেটিজেনরা।

এমনিতেই বেশ কয়েক বছরে পর নিজের সিনেমা নিয়ে আসতে চলেছেন বাদশা। তাঁর শেষ ছবি ‘Zero’ তেমন হিট দিতে পারেনি। ২০১৮’র পর বক্স অফিস মাতাতে ২০২২-এ আসতে চলেছে তাঁর ছবি। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়া আজ সরগরম হয়ে উঠেছে তাঁর ছবি বয়কটের ডাক দিয়ে, তা বেশ চিন্তায় ফেলেছে তাঁর অনুরাগীদের। কিন্তু তিনি বাদশা, তাই আশা করা যায় নেটিজেনদের এত সমালোচনার পরও, তাঁর আগামী ছবি ব্লকবাস্টার হিট হবেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles