সব ভুলে রাইকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করল অনির্বাণ, রাই-অনিবার্ণের অভিমান কী আদৌ মিটবে?

Today’s Episode of Mithijhora: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতন নিয়ে আবর্তিত হচ্ছে। সম্প্রতি গল্পের মোড়ে দেখা গেছে, রাই ও অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একজন একটি উপহার রেখে যায়, যার মধ্যে রাই ও শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল। নীলু শৌর্যকে সত্যি প্রকাশ করে। শৌর্য পরে এই সত্যি গিয়ে অনির্বাণকে জানায়। সে সময় অনির্বাণ অবিশ্বাস করেছিল রাইকে। রাই নিজের বাড়ি এসে থাকতে শুরু করে। স্রোত, বউমণি ছাড়া বাড়ির কেউও তাকে বিশ্বাস করেনি। এই অবিশ্বাসের বোঝা টেনে নিয়ে যেতে হচ্ছিল তাকে (Today’s Episode of Mithijhora)

ধারাবাহিকে (Mithijhora) দেখা গেছে, প্রতিনিয়ত মায়ের কাছ থেকে কথা শুনতে শুনতে একদিন বিতৃষ্ণায় সে বাড়ি ছাড়ে। এদিকে শৌর্য নীলুর মুখ থেকে সব স্বীকারোক্তি করিয়ে, সব কথা রেকর্ড করে নেয়। আর সেই রেকর্ড গিয়ে শোনায় অনির্বাণকে। ছবিগুলো যে নীলুরই কারসাজি ছিল, সে কথাও নীলু নিজের মুখেই স্বীকার করেছে। রাইয়ের কাছে ক্ষমা চাইতে রাইয়ের বাড়িতে আসে অনির্বাণ। তারপরেই খবর আসে যে নীল শাড়ি পড়ে আত্মহত্যা করেছে। অনির্বাণ দেহ দেখে শনাক্ত করে সেটা রাই।

রাইয়ের মৃত্যুর খবরে নীলুও ভীষণভাবে কাঁদতে শুরু করে। শৌর্য তখন নীলুকে দোষারোপ করে বলে, তোমার সবচেয়ে বড় শত্রু তো আজ মারা গেল, নিশ্চয় খুশি হচ্ছো। অনির্বাণকে ধরতে পুলিশ আসে বাড়িতে। ঠিক সেই মুহূর্তে রাই অনির্বাণের বাড়িতে ফিরে আসে এবং সমস্ত চার্জ থেকে মুক্তি পায় অনির্বাণ। রাই বলে, আমার কাজ ছিল বিপদের দিনে অনির্বাণের পাশে এসে দাঁড়ানো, আমি দাঁড়িয়েছি, একলা ফেলে পালিয়ে যাইনি। তখন অনির্বাণ রাইয়ের হাত ধরে বলতে থাকে, প্লিজ যেও না।

শৌর্য নীলুকে নিয়ে, রাইদের বাড়িতে যায় এবং রাইকে বলে নীলুকে শাস্তি দিতে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে (Today’s Episode of Mithijhora), নীলুকে তার বাড়ির লোকজনেরাও মেনে নিতে চায় না। মা নন্দিতা দেবী ক্ষিপ্ত হয়ে ওঠে নীলুর উপর। এদিকে নীলু চুপ করার মেয়ে নয়। তাকে কেন এ বাড়িতে থাকতে দেওয়া হবে না তার জন্য সে অনেক রকম কথা বলতে থাকে। নন্দিতা দেবী তাকে আয়ের ব্যবস্থা করতে বলে, কিন্তু নীলু, জানায় সে কোন চাকরি করতে পারবে না এতদিন বাড়িতে থেকে তার অভ্যাস চলে গেছে।

উল্লেখ্য, রাই বন্ধুর বাড়িতে যাওয়ার পথে অটোতে অজ্ঞান হয়ে যায়, পথচারীদের সাহায্যে জ্ঞান ফেরে তার। কেন বারবার এমন হচ্ছে, এই নিয়ে সে নিজেও ভাবে। তারপরই মনস্থির করে প্রথম মাসের স্যালারির টাকা পেয়ে, তারপরে যা করার করবে। এদিকে রাইয়ের বন্ধুর বাড়িতে অনির্বাণ দেখা করতে এসেছে। রাইকে তার সঙ্গে যেতে বলে, রাই পুরনো সব কথা মনে করিয়ে তাকে ফিরে যেতে বলে (Today’s Episode of Mithijhora)

স্রোত কলেজে এসেছে আজ, সার্থক স্যার দেখে চমকে যায়। ভাবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যেও ক্লাস করতে এসেছে। এদিকে রাইয়ের দেহ ভুল শনাক্তকরণের জন্য বকাবকি করে সার্থক স্যার‌। একজন ডাক্তারি পড়ুয়া কিভাবে এই বড় ভুল করল এই নিয়ে নানান কথা শোনায়। সেসব নিয়ে মন মেজাজ খারাপ রয়েছে স্রোতের। এদিকে কোনভাবেই স্বাভাবিক হতে পারছে না সে। তার বন্ধুরা তার সাথে কথা বলে স্রোতের মন মেজাজ ঠিক করতে চাইছে। কি হতে চলেছে আগামী পর্বে (Today’s Episode of Mithijhora), জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি।

RELATED Articles