অনির্বাণের সামনেই রাইকে আলিঙ্গন শৌর্যের, বাধাও দিল না রাই, একদিকে হবু বর অন্যদিকে বোনের বর, দু’নৌকায় পা দিয়ে চলার চেষ্টা রাইয়ের? টানটান উত্তেজনা মিঠিঝোরায়

Today’s Episode of Mithijhora: জি বাংলার মিঠিঝোরা (Today’s Episode of Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের ভালোবাসা রয়েছে। প্রথম থেকেই তিন বোনের গল্প নজর কেড়েছে দর্শকদের। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। এই ধারাবাহিকে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নীলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন। খুব সুন্দরভাবে ধারাবাহিকে নিজেদের চরিত্র ফুটিয়ে তুলছে‌ তারা। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে।৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে।

সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে দেখা যাচ্ছে শৌর্যর বাড়িতে অনির্বাণ তার বিয়ের কথা বলতে যায়। রাইকে যে সে বিয়ে করছে সেই নিয়ে যাতে কোন ভুল বোঝাবুঝি না হয়, তার জন্যই কথা বলতে চায়। শৌর্যর পরিবার এই বিয়ের বিপক্ষে অনির্বাণকে আটকাতে চাইছে রাইয়ের সাথে বিয়ে হওয়া থেকে। তবে রাইয়ের বিয়ে হচ্ছে বলে খুশি শৌর্য। এমনকি অনির্বাণ ও রাইকে শুভেচ্ছা জানায় শৌর্য।

রাই ভাবতে থাকে সে কোন স্বার্থপরতার কাজ করছে না তো। নীলুকে নিয়ে মায়ের চিন্তা আর দেখতে পারেনা রাই। তাই রাই ঠিক করে নেয় আগে নীলুর সংসার গুছিয়ে দেবে তারপরই সে নিজে বিয়ের পিঁড়িতে বসবে। ভাবনা মতৌই শৌর্যর সাথে দেখা করার জন্য শৌর্যকে ফোন করে। এই ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে, সবকিছু ঠিক করে দেখা করে রাই শৌর্য (Today’s Episode of Mithijhora)। প্রথমে রাই কিছুটা চিন্তিত থাকলেও, ধীরে ধীরে স্বাভাবিক হয়। নীলুর কথা বলতে শুরু করে। ‌ তবে শৌর্য মোটেই নীলুর কথা বলতে বা শুনতে পছন্দ করছে না। শৌর্য চাইছে না নীলুকে নিজের জীবনে ফিরিয়ে নিতে। তবে রাই সবটা বুঝে নীলুকে নিয়ে শৌর্যকে বোঝাতে শুরু করে তাদের নতুন করে সংসার শুরু করার কথা বলে। যেমন রাইয়ের অধিকার রয়েছে নতুন সংসার করার তেমন শৌর্য যেন নিজের জীবনটা গুছিয়ে নেয় সেই কথাই বলে রাই। তবে রাইয়ের কথা মানতে নারাজ শৌর্য (Today’s Episode of Mithijhora)

তবে রাইকে শৌর্য জিজ্ঞেস করে বিয়েতে কি গিফট নিতে চায়। যে গিফটটা সবথেকে ইউনিক হবে। সেই উত্তরে রাই জানায় নীলুকে নিয়ে সুখের সংসার করলে সারা জীবনের সবচেয়ে বড় গিফট হবে সেটা। কৃতজ্ঞ থাকবে শৌর্যের কাছে। শৌর্য পুরোপুরি কথা দিতে পারে না তবে বিষয়টি নিয়ে আবারো ভেবে দেখবে এ কথা জানায়। ইতিমধ্যেই অনির্বাণ ক্যাফের বাইরে ওয়েট করছে। রাইকে ধরে নিয়ে গিয়ে অনির্বাণের কাছে দিয়ে শৌর্য জানায়, তোমার বউকে তোমার কাছে সমর্পণ করলাম। চলে যাওয়ার আগে রাইকে আলিঙ্গন করে শৌর্য। এতে অনির্বাণ খানিকটা ঈর্ষান্বিত হয়েছে বটেই। তার হিংসের কথা সে রাইকে জানায় (Today’s Episode of Mithijhora)

এদিকে বাড়িতে দিদির বিয়ের কথা শুনে, রাগে বিরক্তিতে ভেঙ্গে পড়ে নীলু। মায়ের সামনে কেঁদে ফেলে তার ভবিষ্যতে অনিশ্চয়তার কথা বলে। বোন স্রোত তাকে বোঝায়। নিলু আগে পার্লারের কাজ করতো সে যেন আবার নতুন করে কাজ শুরু করে সে কথা পরামর্শ দেয় মা। তবে নীলুকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে মায়ের। রাই বাড়ি ফিরে জানায় যে সে শৌর্যের সাথে কথা বলেছে। নীলুর ব্যাপারটা ভেবে দেখবে বলেছে শৌর্য।

এদিকে নীলুর পাশাপাশি রাইকে নিয়েও চিন্তিত হয়ে পড়ে নন্দিতা দেবী। তিনি বলেন যদি অনির্বাণ রাই‌ শৌর্যের দেখা করাটা ভুল বোঝে তখন কি ক্ষতিটাই না হতে চলেছে। তবে রাই আশ্বস্ত করে অনির্বাণ এমনটা নয়। পরবর্তী পর্বে রাইয়ের কথায় শৌর্য নীলুর সংসার ঠিক করার কথা ভাববে, তা দেখা যেতে চলেছে। নতুন কোন মোড় আসতে চলেছে তিন বোনের জীবনে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের আগামী পর্ব (Today’s Episode of Mithijhora)

RELATED Articles