‘প্রথমে টাকা খেয়ে দোকান বসাবেন, তারপর বুলডোজার দিয়ে ভাঙবেন, লোভ বেড়েই যাচ্ছে, লুঠ অধিকার যেন, পুলিশকে তুমুল ভর্ৎসনা পুলিশমন্ত্রীর

Mamata Banerjee Lashed Out Kolkata Police: গত সোমবার নবান্নের বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের বেশ ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ থেকে শুরু করে মন্ত্রী, পুরসভার আধিকারিক কেউই বাদ যান নি তাঁর রোষ থেকে। বেআইনিভাবে জমি দখল, বেআইনি পার্কিং, রাস্তা দখল করে হকারি এমন নানান বিষয় নিয়ে বেশ কড়া ভাবে ক্ষোভ জারি করেন মমতা। এবার সেই রেশ থাকল আজ, বৃহস্পতিবারের বৈঠকেও (Mamata Banerjee Lashed Out Kolkata Police)

আজ, বৃহস্পতিবার নবান্নে ছিল প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক থেকে শুরু করে আমলা, মন্ত্রী, পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। মমতার কড়া ধমকের পরই হকারদের উচ্ছেদ শুরু করেছে পুলিশ। আর সেই উচ্ছেদের নামে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রাস্তার ধারের দোকান, হোটেল। ফলে রুটি-রোজগার নিয়ে আশঙ্কায় হকাররা। এই বিষয়েই এদিন পুলিশকে কড়া ধমক দিয়ে মমতা (Mamata Banerjee Lashed Out Kolkata Police) বলেন, “প্রথমে টাকা খেয়ে দোকান বসাবেন, আর তারপর বুলডোজার দিয়ে ভাঙবেন? একদম বরদাস্ত করছি না”।

পুলিশকে বেশ ভর্ৎসনার সুরেই পুলিশমন্ত্রী এদিন বলেন, “যে যাঁর মতো লুঠে নিচ্ছে, যেন লুঠ আমার অধিকার। পুলিশের মধ্যে দেখছি লোভ বেড়ে যাচ্ছে। ভাবছে আমি তো ২ বছর ওসি আছি, যতটা পারি করে নিই। এবার থেকে ACP স্ট্রং করতে হবে। যদি কোনও পুলিশ ইন্ধন দেয়. সরিয়ে দেব। সরকার কিন্তু এটা করতে পারে” (Mamata Banerjee Lashed Out Kolkata Police)

শুধু পুলিশই নয়, এদিন মন্ত্রীদেরও তোপ দাগেন মমতা। বলেন, “আমি একজনকে সিস্টেম বানাতে বলেছি। রাজীব কুমারকে একটি সিস্টেম বানাতে বলেছি। সেটা বানিয়ে আমাকে দেবে। দিঘা, মুকুটমণিপুরে হকার তুলে দেওয়া হয়েছে। আর যেন নতুন করে না বসে, সেটা জেলাশাসককে দেখে নিতে হবে। কোনও নেতা যদি ইন্ধন দেন, তাঁকে গ্রেফতার করে নেবেন সঙ্গে সঙ্গে। সে যে দলেরই হোক। কোনও পুলিশ যদি বলে, তাঁকে পুলিশকেও গ্রেফতার করা হবে। ওপরতলার পুলিশ তাঁকে গ্রেফতার করবে” (Mamata Banerjee Lashed Out Kolkata Police)

একইসঙ্গে আবার ক্ষোভ জারি করেন পৌরসভার কাউন্সিলরদের প্রতিও। মমতার কথায়, “সব মিউনিসিপ্যালিটি একই নিয়মে চলবে। রাস্তা দখলে কাউন্সিলরদের অনেক দোষ রয়েছে। তাঁরা ভাবছেন, রাস্তা দিয়ে দিচ্ছি, টাকা পেয়ে যাচ্ছি, মাসে চাঁদা পেলাম,  তেমনটা করলে কিন্তু হবে না। ডাল ভাত তরকারি খেয়ে কি হচ্ছে না? তাতে সন্তুষ্ট থাকা যাচ্ছে না? মানুষের বাঁচার জন্য যতটুকু দরকার, ততটুকুই করুন। লোভ করা ভালো নয়। লোভ সংবরণ করুন”।

প্রসঙ্গত, এক ব্যক্তির জমি দখলের চেষ্টা ও খুনের হুমকির অভিযোগে গতকাল, বুধবার ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার জেলা তৃণমূলের শীর্ষ নেতা তথা ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। সেই প্রসঙ্গে এদিনের বৈঠকে মমতা বললেন, “ডাবগ্রামে দেখেছেন, আমি জেলা প্রেসিডেন্টকে গ্রেফতার করিয়ে দিয়েছি”। নিজের এই মন্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন, তিনি শুধুমাত্র হুঁশিয়ারি দিচ্ছেন না। বাস্তবেও এমনটাই করবেন তিনি। কাউকে যে রেয়াত করা হবে না, তা এদিনের বৈঠকে সকলকে ঠারে ঠারে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Lashed Out Kolkata Police)

RELATED Articles