রাইকে ফিরিয়ে নিয়ে যেতে সোনার হার ঘুষ দিচ্ছে অনির্বাণ! গিফট দিয়ে কি রাইয়ের মন জয় করা যাবে?

Today’s Episode of Mithijhora: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতন নিয়ে আবর্তিত হচ্ছে। রাই ও অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একটি উপহার রেখে যায়, যার মধ্যে রাই ও শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল। জানা যায়, নীলু এই জঘন্য কাজটি করেছে। শৌর্যকে সব সত্যি বলে দেয় নীলু‌। শৌর্য এই সত্যি গিয়ে অনির্বাণকে জানায়। সে সময় অনির্বাণ অবিশ্বাস করেছিল রাইকে। প্রতিনিয়ত মায়ের কাছ থেকে কথা শুনতে শুনতে একদিন বিতৃষ্ণায় সে বাড়ি ছাড়ে। রাইয়ের কাছে ক্ষমা চাইতে রাইয়ের বাড়িতে আসে অনির্বাণ। তারপরেই খবর আসে যে নীল শাড়ি পড়ে এক মহিলা আত্মহত্যা করেছে। অনির্বাণ ও স্রোত দেহ দেখে শনাক্ত করে সেটা রাই (Today’s Episode of Mithijhora)

রাইয়ের মৃত্যুর খবরে নীলুও ভীষণভাবে কাঁদতে শুরু করে। শৌর্য তখন নীলুকে দোষারোপ করে বলে, তোমার সবচেয়ে বড় শত্রু তো আজ মারা গেল, নিশ্চয় খুশি হচ্ছ। অনির্বাণকে ধরতে পুলিশ আসে বাড়িতে। ঠিক সেই মুহূর্তে রাই অনির্বাণের বাড়িতে ফিরে আসে এবং সমস্ত চার্জ থেকে মুক্তি পায় অনির্বাণ। নীলুকে তার বাড়ির লোকজনেরাও মেনে নিতে চায় না। মা নন্দিতা দেবী ক্ষিপ্ত হয়ে ওঠে নীলুর উপর। এদিকে নীলু চুপ করার মেয়ে নয়। তাকে কেন এ বাড়িতে থাকতে দেওয়া হবে না তার জন্য সে অনেক রকম কথা বলতে থাকে।

ধারাবাহিকে (Mithijhora) দেখা গেছে, রাই বন্ধুর বাড়িতে যাওয়ার পথে অটোতে অজ্ঞান হয়ে যায়, পথচারীদের সাহায্যে জ্ঞান ফেরে তার। কেন বারবার এমন হচ্ছে, এই নিয়ে সে নিজেও ভাবে। রাইয়ের বন্ধুর বাড়িতে অনির্বাণ দেখা করতে এসেছে। রাইকে তার সঙ্গে যেতে বলে, রাই পুরনো সব কথা মনে করিয়ে তাকে ফিরে যেতে বলে। ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাবে (Today’s Episode of Mithijhora), রাই বলে অনির্বাণের সঙ্গে তার সমস্ত কথা শেষ হয়ে গিয়েছে। তারপরে আর তার নতুন করে কোন কথা নেই। অনিবার্ণ নিজের ভুল স্বীকার করে ও বলে আমাকে এভাবে দূরে ঠেলে দিও না। ‌ রাই বলে আমি তোমাকে দূরে ঠেলে দিতে চাইনি। সেদিনের কোন কথা আমি ভুলে যাইনি, তাই এমন কিছু করো না।

উল্লেখ্য, অনির্বাণ বলে মানুষ তো ভুল বোঝে। কিন্তু রাই বলে না, তুমি এর আগেও ডোরা বৌদিদের কথায় আমাকে ভুল বুঝেছিলে। তারপর বলেছিলে আগে আমার কথা শুনবে। কিন্তু সেই তুমি কোন কথা শুনলে না, তোমাকে কিভাবে বিশ্বাস করা যায়। বারবার একটা মানুষ ঠকছে এটা কিভাবে হতে পারে। অনিবার্ণ মনে মনে ভাবে রাইকে সে একদিন না একদিন নিয়ে যাবে তার জন্য যা করতে হয় তাই করবে। রাইয়েরও মনে মনে খারাপ লাগে অনির্বাণকে ফিরিয়ে দিতে। অন্যদিকে, রাতে খাবারের সময় ঝামেলা করতে থাকে নীলু এসব খাবার খাবে না বলে। মা বউমনি তাকে অনেক কথাই শোনায়। নন্দিতা দেবী নীলুকে ক্রিমিনাল মাইন্ডের মেয়ে বলে‌। বউমনি বলে তুমি আমাদের পরিবারের সামর্থ্য জানো তাও তুমি কেন বলছো এরকম কথা। নীলু রাইয়ের কথা তুলে বলে ও তো খুব বড়ো বড়ো কথা বলেছিল ও কেন দিচ্ছে না (Today’s Episode of Mithijhora)

প্রসঙ্গত, সোহিনী দেবী‌ অনির্বাণকে রাইয়ের পাঠানো মিউচুয়াল ডিভোর্স পেপারটা দেয়। অনিবার্ণ মনে মনে ভাবে যে রাই তোমাকে আমি ছাড়বো না। উজ্জ্বল সেনগুপ্ত সার্থককে স্রোতের কথা বলে। বাড়িতে বউ নিয়ে আসার প্রসঙ্গে এই স্রোতের কথা উঠতে চুপ করে যায় সার্থক। এদিকে সকাল হতেই রাইয়ের সাথে দেখা করতে চলে এসেছে অনির্বাণ। এসেছে স্রোতও, তার থেকে ও বাড়ির সব খবর নেয় রাই। এদিকে নীলুর জন্য চিন্তা করছে সেটাও সে জানায়। স্রোত বলে এবার উচিত শিক্ষা পাবে নীলু, তুই কোনো চিন্তা করিস না। এরপর হঠাৎই একটা কুরিয়ার আসে যেখানে সোনার চেন। রাই বুঝতে পারে না এটা কার, স্রোত বলে হয়তো অনির্বাণদা ঘুষ দিচ্ছে তোকে। কি হতে চলেছে আগামী পর্বে (Today’s Episode of Mithijhora), জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি।

RELATED Articles