সুচিত্রা সেনের ভূমিকায় দর্শনা! নায়িকার ‘লুক’ দেখে কী প্রতিক্রিয়া দিলেন মহানায়িকার নাতনি রাইমা?

পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’তে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনেত্রী দর্শনা বণিককে (Darshana Banik) দেখা যাবে, এই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এই খবর পাওয়ার পর দর্শনা এখন যেন সপ্তম স্বর্গে। তবে দর্শকদের একাংশ এতে অসন্তুষ্ট। অনেকেই প্রশ্ন তুলেছেন, যখন রাইমা সেন আছেন, তখন অন্য কাউকে কেন বাছা হল? দর্শনা (Darshana Banik) যখন আনন্দে ভাসছেন, তখন রাইমার প্রতিক্রিয়া কী?

একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে দর্শনার ‘সুচিত্রা সেন’ লুকের ছবি পোস্ট করা হয়। সেই ছবিতে রাইমাকে মন্তব্য করতে দেখা যায়, “অনেক অনেক শুভেচ্ছা”। রাইমার এই শুভেচ্ছা পেয়ে দর্শনাও (Darshana Banik) উচ্ছ্বসিত হয়ে পাল্টা লিখেছেন, “অনেক ভালবাসা আর অনেক অনেক ধন্যবাদ।” দর্শনার স্বামী সৌরভ দাসও তার স্ত্রীর এই রূপ দেখে আনন্দিত। তিনি ভালবাসা জানিয়েছেন। এছাড়াও, যারা দর্শনাকে নিয়ে সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধেও সৌরভ প্রতিবাদ করেছেন। একজন মন্তব্য করেন যে, দর্শনাকে (Darshana Banik) যা তিনি নন, তার চেয়েও বেশি দেখানো হয়। সৌরভ এই মন্তব্যের প্রতিবাদে সেই নেটিজেনকে কথা শোনাতে ছাড়েননি।

সোমনাথ কুন্ডুর মেকআপে সুচিত্রা সেনের রূপে ফুটে উঠেছেন দর্শনা (Darshana Banik)। ছবিটি মূলত ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে নির্মিত। শাশ্বত চট্টোপাধ্যায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। রুপালি পর্দার এক অবিস্মরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে এই ছবি নির্মিত হবে। সংবাদমাধ্যমকে দর্শনা (Darshana Banik) জানিয়েছেন, সিনেমায় ‘সাড়ে চুয়াত্তর’ ছবির শুটিংয়ের একটি দৃশ্য রয়েছে যেখানে তাকে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে।

‘মাসিমা, মালপো খামু’ সংলাপের জাদু বাংলা সিনেমার দর্শকদের মনে আজও অমলিন। এই সংলাপ আবারও ফিরে আসবে ‘যমালয়ে জীবন্ত ভানু’তে। দর্শনা (Darshana Banik) জানান, ফেব্রুয়ারি মাসে তিনি দার্জিলিংয়ে ছিলেন, তখনই পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের কাছ থেকে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পান।

জানা যায়, সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব পেয়ে দর্শনা (Darshana Banik) নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। সবকিছু শুনে তিনি এই প্রস্তাব ফেরানোর কোনো সুযোগই পাননি। কলকাতায় ফিরে এসে তিনি ‘সাড়ে চুয়াত্তর’ ছবিটি আবারও দেখেন। যদিও দর্শনার মুখের সঙ্গে সুচিত্রা সেনের মুখের মিল নেই, তবে মেকআপ শিল্পী সোমনাথ কুন্ডুর ছোঁয়ায় সেই সমস্যার সমাধান হয়। শিফন শাড়ি, খোলা চুল, মাথায় লেসের ফিতে দিয়ে দর্শনাকে সুচিত্রা সেনের রূপে তৈরি করেন তিনি। এই নতুন ছবির প্রযোজক সুমন কুমার দাস এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন রাজা নারায়ণ দেব।

আরও অন্যান্য খবর