সম্প্রতি জানা গিয়েছে কোনওভাবেই প্রেম করছেন না দেশের মাটির কিয়ান অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত। কিন্তু দিব্যজ্যোতি বিগত কিছুদিন ধরে এমন একটি কাজ করে চলেছেন যা সকলেরই অজানা ছিল। ইনস্টাগ্রামে পোস্ট করার পর সকলে জানতে পেরেছেন অভিনেতার এই দিক।
এই বিষয়ে সবচেয়ে এগিয়ে আছেন টেলি পর্দার বেশ কিছু তরুণ মুখ। এদের মধ্যে অন্যতম হলেন দেশের মাটির কিয়ান অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত। বয়স তার মাত্র ২১ অথচ এর মধ্যেই সে প্রতিদিন প্রায় ১৩০ জন মানুষের খাবারের যোগান দিচ্ছে।
দিব্যজ্যোতি এবং তার দুই দাদা মিলে তৈরি করেছেন উই আর টুগেদার নামে একটি ছোট্ট সংস্থা। তারা প্রতিদিন গড়ে ১২৫ জন মানুষের হাতে চাল ডাল তেল নুন তুলে দিচ্ছেন।
দেখতে দেখতে তাদের এই প্রচেষ্টা নয় দিনে পা দিল এবং নিজের ইনস্টাগ্রাম পোস্টে দিব্যজ্যোতি জানিয়ে দিয়েছেন ভবিষ্যতেও তারা এই কাজ করে যাবেন। তিনি জানিয়েছেন যে দেশের মাটিতে তার সহকর্মী অনন্যা দাস ৬০ কেজি চাল কিনে দিয়েছেন এবং নোয়া অর্থাৎ শ্রুতি দাস করোনার ওষুধ কিনে দিয়েছেন।
এছাড়াও করোনা আক্রান্ত মানুষের বাড়ি গিয়ে তাদের হাতে দুপুরের খাবার তুলে দিচ্ছেন দিব্য জ্যোতি। আর এর বিনিময় তিনি মানুষের যে আশীর্বাদ লাভ করছেন তাতেই অত্যন্ত খুশি টলিপাড়ার এই তরুণ মুখ।
View this post on Instagram





