পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

লকডাউনের মাঝেই এল সুসংবাদ। বাংলা চলচ্চিত্রের সনামধন্য অভিনেত্রী কোয়েল মল্লিক এবং প্রযোজক নিসপাল সিং রাণের পরিবারে এলো এক ছোট্ট অতিথি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ ভোরেই কোয়েল মল্লিক জন্ম দিলেন এক পুত্র সন্তানের।

২০১৩ সালে নিসপাল আর কোয়েল বিয়ে হয়। বিয়ের পরে কিছুটা হলেও রুপোলি পর্দাতে তার আপিয়ারেন্স খানিকটা কমে গেছে। তবে সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’-র ভূমিকায় দর্শকদের সব ক্ষোভ মিটিয়ে দেন তিনি।

গত ফেব্রুয়ারিতে তিনি ইনস্টাগ্রামে স্বামীর সাথে ছবি পোস্ট করে তাঁর মা হওয়ার খবর জানান। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, ‘নিজের মধ্যে নতুন প্রাণের স্পন্দন টের পাচ্ছি আমি। আগামী গ্রীষ্মের অপেক্ষায় রয়েছি, আমাদের সন্তান আসছে।’

মায়ের চরিত্রে অভিনয় করতে তাঁকে একাধিক বারই দেখেছেন দর্শক। এ বার বাস্তব জীবনেও মায়ের ভূমিকায় এই রুপোলি পর্দার নায়িকা। এই সংকটকালীন পরিস্হিতিতেও দর্শকদের তরফে তাদের প্রিয় নায়িকার জন্য রয়েছে অনেক ভালোবাসা, শুভেচ্ছা।

RELATED Articles

Leave a Comment