করোনা আবহে বেশ কয়েক মাস বন্ধ ছিল পার্টি। এমন কি দেখা-সাক্ষাৎও হয়নি তারকাদের একজনের আরেকজনের সঙ্গে। লকডাউন আর করোনা বিধির জেরে বন্ধ ছিল সেসব। কিন্তু এবার ধীরে ধীরে হালকা হচ্ছে সমস্ত কিছু। তাই বন্ধুত্বের স্বাদ পেতে জরো হয়েছে টলিউডের নামজাদা তারকারা। একটা মিনি টলিউড বলা যেতে পারে।
প্রসঙ্গত এদিন যীশু সেনগুপ্তর বাড়িতে পার্টি করতে দেখা গেল টলিউডের বেশকিছু তারকাদের। ছবি ছেড়েছেন সব্যসাচী চক্রবর্তীর ছেলের বউ ঋদ্ধিমা ঘোষ। এদিন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর বাড়িতে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা। সেখানে ঋদ্ধিমা ঘোষ থেকে শুরু করে সন্দীপ্তা সেন, গৌরব চক্রবর্তী, প্রান্তিক ব্যানার্জি, ইন্দ্রাশিষ রায়, শোভন গাঙ্গুলী, স্বস্তিকা দত্ত, সৌরভি তরফদার-সহ আরো বেশ কিছু জন।
View this post on Instagram
ছবি সোশ্যাল মিডিয়াতে ছাড়তেই ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই। তবে এই ছবিতে সবাইকে স্পষ্ট বোঝা গেলেও, আবঝা দেখাচ্ছিলো শোভন গাঙ্গুলীকে। তাই ছবি দেখে অনেকেই নানা মন্তব্য করেছেন। প্রশ্ন করেছেন, শোভন গাঙ্গুলীর মুখটা আবছা করে দেওয়া কতটা শোভনীয়? অন্যদিকে টলিউডের জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য চাটার্জী ঋদ্ধিমা ঘোষের পোস্ট করা ছবিতে মন্তব্য করেছেন,”ধুর, ছবিতে আমি নেই।” পাল্টা অভিনেত্রী জবাবে লিখেছেন, “আগেই পালিয়ে গেলে কি আর হয়!” তাতে বোঝা গিয়েছে সেই পার্টিতে উপস্থিত ছিলেন অনিন্দ্য চাটার্জীও। কিন্তু কোনো কারণে পার্টি থেকে তিনি আগেই বেরিয়ে আসেন। যে কারণে সেই ছবিতে ধরা পড়েনি তাঁর মুখ।
তবে এই রিইউনিয়ন কোনো কাজের জন্য ছিল! নাকি অনেকদিন বাদে বন্ধুদের সমাবেশ ছিল! তা জানা নেই। কিন্তু শোভন গাঙ্গুলীর মুখ ব্লার থাকায় অনেকেই তা নিয়ে প্রশ্ন করেছেন। কিন্তু এদিন যে পার্টি বেশ জমজমাট ছিল, তা বোঝাই গিয়েছে ছবি দেখে। সকলকেই দেখে মনে হচ্ছে, পুরো মত্ত হয়ে রয়েছেন তাঁরা। সেই পার্টির একটি ছবিই সামনে এসেছে। যা ছেড়ে ঋদ্ধিমা ঘোষ ক্যাপশনে লিখেছেন, “শেষরাত খুব মজায় কেটেছে”।





