প্রেমিক অভিরূপ নাগচৌধুরীর বিশ্বকর্মা পুজোয় মদন মিত্রের সঙ্গে দেখা মিলল শ্রাবন্তীর, তবে ফুল বদলাচ্ছেন অভিনেত্রীও?

তিনি তো এমনিই ‘কালারফুল’। আর সঙ্গে যদি থাকে সুন্দরী নায়িকা, তাহলে আর তাঁকে পায় কে? তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে একই ফ্রেমে দেখা গেল টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে ফ্রেমবন্দি হলেন তারা শ্রাবন্তীর প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর বিশ্বকর্মা পুজোয়।

একসময় শ্রাবন্তী নাকি তৃণমূলের বেশ ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বেহালা পশ্চিম থেকে ভোটেও লড়েন তিনি। কিন্তু তৃণমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান। ভোটের ফলাফল প্রকাশের পর তাঁকে আর সেভাবে দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি।

এমন পরিস্থিতিতে অভিরূপ নাগ চৌধুরীর বিশ্বকর্মা পুজোতে মদন মিত্রের সঙ্গে বেশ খোশগল্প করতেই দেখা গেল শ্রাবন্তীকে। এমনিতেই আহ শনিবারের বারবেলায় বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগ দেওয়া নিয়ে বিশাল ঝড় বয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার অভিনেত্রীর এমন ছবি দেখে স্বাভাবিকভাবেই নেটিজেনের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কী শ্রাবন্তীও এবার পদ্মফুলের পাট চুকিয়ে ঘাসফুলে নাম লেখাবেন?

প্রেমিক অভিরূপ নাগচৌধুরীর বিশ্বকর্মা পুজোয় মদন মিত্রের সঙ্গে দেখা মিলল শ্রাবন্তীর, তবে ফুল বদলাচ্ছেন অভিনেত্রীও?

আরও পড়ুন- আর গান গাইতে পারবেন না বাপ্পি লাহিড়ী? খুইয়েছেন গলার স্বর, গায়কের ছেলের কথায় বাড়ল জল্পনা

অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কে ছেদ পড়ার পর থেকেই শ্রাবন্তীর সঙ্গে অভিরূপের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। আকি আবাসনে থাকেন তারা। কিছুদিন আগে নাকি ছেলে ও শ্রাবন্তীর সঙ্গে মালদ্বীপেও ঘুরে এসেছেন অভিরূপ। অভিরূপের ইনস্টাগ্রাম স্টোরিতে মদন মিত্র ও শ্রাবন্তীর ছবি দেখা গিয়েছেন।

প্রেমিক অভিরূপ নাগচৌধুরীর বিশ্বকর্মা পুজোয় মদন মিত্রের সঙ্গে দেখা মিলল শ্রাবন্তীর, তবে ফুল বদলাচ্ছেন অভিনেত্রীও?

কিছুদিন আগেই শ্রাবন্তীর ভালো বান্ধবী তনুশ্রী চক্রবর্তী রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন। তবে শ্রাবন্তীর থেকে এখনও পর্যন্ত সেই অর্থে সেভাবে কিছু শোনা যায়নি। তবে তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রাবন্তী লেখেন, “আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটা আমার জন্মদিনের সেরা উপহার। ধন্যবাদ দিদি”।

আরও অন্যান্য খবর