অভিনেতা জিৎ মানেই টলিউডের ‘দ্য বস’। একের পর এক সুপারহিট ছবি দিয়ে তিনি মন জয় করেছেন বাংলা ছবির দর্শকদের। কলকাতায় জিতের ফ্যানবেস বেশ স্ট্রং। কিন্তু তিনি বিদেশেও যে সমান জনপ্রিয় তা এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে নিজেই জানিয়ে দিলেন এই তারকা। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর সিনেমার গানের শুটিংয়ের সময় এক বিদেশিনীর সঙ্গে নাচের ভিডিও পোস্ট করেছেন জিৎ। সেইসঙ্গে ক্যাপশন দিয়েছেন “হৃদয় দিয়ে বেঁচে থাকা হয়তো এটাকেই বলে”। সেই ভিডিওতেই দেখা গেল সেই বয়স্কা বিদেশিনীকে যিনি জিৎ এর সঙ্গে সমান তালে ‘সোনা রে সোনা রে তুই কাছে আয় না রে’ গানে সাবলীলভাবে নেচে যেতে। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
দেখে নিন সেই ভিডিও
প্রথমদিকে আমরা জিৎ-কে রোমান্টিক ছবিতে নায়ক হিসেবে অভিনয় করতে দেখলেও পরবর্তীকালে আমরা জিৎ-কে পেয়েছি অ্যাকশন ছবির নায়ক হিসাবে। কিন্তু নিজেকে ভেঙেচুরে অভিনয়ের অন্যান্য দিকেও পরখ করে দেখতে চাইছেন তারকা, তারই প্রমাণ পাওয়া গেছে ‘অসুর’ ছবিতে।
আপাতত দেশজুড়ে লকডাউন এর জেরে গৃহবন্দি বাংলা ছবির অন্যতম জনপ্রিয় এই তারকা। যদিও এতে তিনি একদমই দুঃখিত নয় কারণ মেয়ে ও পরিবারের সঙ্গে সময় কাটাতে এই অভিনেতা সব থেকে বেশি ভালবাসেন।





